×

বিনোদন

অনন্যার জন্মদিনে নতুন প্রেমিকের মিষ্টি বার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অনন্যার জন্মদিনে নতুন প্রেমিকের মিষ্টি বার্তা

অনন্যা পাণ্ডে

বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের জন্মদিনে ছবি পোস্ট করে ‘আই লাভ ইউ’ লিখেই দিলেন ওয়ালকার ব্লাঙ্কো। তাও আবার ইনস্টাগ্রাম স্টোরিতে। তাতেই নেটিজেনদের মত, আদিত্য রায় কাপুর তাহলে এবার নিশ্চিতভাবেই অনন্যার জীবনে অতীত। গত দুবছর ধরে আদিত্য ও অনন্যার প্রেম গুঞ্জন নিয়ে মত্ত ছিল বলিউড। তারকা জুটিকে একসঙ্গে বিদেশে ছুটিও কাটাতে দেখা গিয়েছিল। একসময় তো চাঙ্কিকন্যাকে দেখলেই রসিকতা করে আদিত্যর কথা জিজ্ঞেস করতেন পাপারাজ্জিরা। কিন্তু সুখের এই সময় আর টিকল না।

আচমকা শোনা যায়, আদিত্য-অনন্যার সম্পর্কে ফাটল ধরেছে। এর কিছুদিন পরই ওয়ালকার ব্লাঙ্কোর সঙ্গে অনন্যার প্রেমের গুঞ্জন শোনা যায়। জানা যায়, অনন্ত আম্বানির বিয়েতে গিয়ে নতুন প্রেমিকের খোঁজ পান চাঙ্কিকন্যা। বিয়ের আনন্দের মাঝে অনন্যা ও ব্লাঙ্কো নাকি অন্তরঙ্গ সময়ও কাটিয়েছে। শুধু তাই নয়, নতুন বয়ফ্রেন্ডকে অনন্যার এতটাই পছন্দ হয়েছে যে, তার নামে লকেটও বানিয়ে ফেলেছেন অভিনেত্রী। ওয়ালকার ব্লাঙ্কো পেশায় মডেল। তবে তার অন্য আরেকটি পরিচয়ও রয়েছে। ওয়ালকার রিলায়েন্সের একটি ফ্যাশন কোম্পানির প্রচার দেখেন।

অনন্যার সঙ্গে তার প্রথম আলাপ একটি বিজ্ঞাপনের শুটিংয়ে গিয়েই। তবে সেবার নাকি আলাপ তেমন জমেনি। প্রেম ঘটেছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতেই। গত বুধবার মাঝরাতেই বার্থ ডে গার্ল অনন্যার হাসিমুখের ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন ওয়ালকার। তাতে লেখেন, ‘শুভ জন্মদিন সুন্দরী। তুমি খুব খুব স্পেশাল। আই লাভ ইউ অ্যানি।’ নিজের এই বার্তার সঙ্গে একটি ভালোবাসার ইমোজিও দিয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App