×

বিনোদন

বাপ্পার সংগীতায়োজনে রুনা লায়লার গান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাপ্পার সংগীতায়োজনে রুনা লায়লার গান

রুনা লায়লা

কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। গান গাইছেন ছয় দশকের বেশি সময় ধরে। ১৮টি ভাষায় ১০ হাজারেরও বেশি গান করেছেন। এবার বাপ্পা মজুমদারের সুর-সংগীতে গাইবেন গজল। গত রবিবার রাতে ‘অনুভব’ শীর্ষক অ্যালবামটির আনুষ্ঠানিক ঘোষণা দেন বাপ্পা। এর সব গানই লিখেছেন গালিব হাসান। গানগুলোতে আরো কণ্ঠ দেবেন তানভীর আলম সজীব, টিনা রাসেল, ইউসুফ ও সোমনূর মনির কোনাল।

বাপ্পা গণমাধ্যমকে বলেন, ‘৩০ বছরের সংগীত ক্যারিয়ারে অনেক ধরনের গান গেয়েছি। অনেক দিনের ইচ্ছা ছিল গজল ঘরানার গান করার। সেই ভাবনা থেকেই অনুভব অ্যালবামের পরিকল্পনা। আমি চাই দেশের অসাধারণ শিল্পীরা এই প্রজেক্টে থাকুন। এর মধ্যে শ্রদ্ধেয় রুনা লায়লার সঙ্গে কথা হয়েছে। তিনি সম্মতি দিয়েছেন।’

বাংলা, হিন্দি, উর্দু, ইংরেজিসহ ১৮ ভাষায় ১০ হাজারের বেশি গান কণ্ঠে তুলেছেন সংগীত শিল্পী রুনা লায়লা। সুরের জাদুতে মাতিয়েছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তানের শ্রোতাদের। আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা নারী কণ্ঠশিল্পীর পুরস্কার পেয়েছেন রুনা। দেশের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন। ভারতে পেয়েছেন সায়গল পুরস্কার। পাকিস্তান থেকে তার ঝুলিতে এসেছে নিগার, ক্রিটিক্স, গ্র্যাজুয়েটস পুরস্কার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মোদির আশ্বাসেও থামছে না বিক্ষোভ, কোন পথে ভারতের আন্দোলন?

আলজাজিরার এক্সপ্লেইনার মোদির আশ্বাসেও থামছে না বিক্ষোভ, কোন পথে ভারতের আন্দোলন?

‘হাসপাতাল নয়, যেন উত্তর কোরিয়ায় ছিলাম’

সোনম ওয়াংচুক ‘হাসপাতাল নয়, যেন উত্তর কোরিয়ায় ছিলাম’

বিশ্বকাপের চমক ভোজিনিয়া যোগ দিলেন নতুন ক্লাবে

বিশ্বকাপের চমক ভোজিনিয়া যোগ দিলেন নতুন ক্লাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App