×

বিনোদন

এ কোন ভিকি!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এ কোন ভিকি!

ভিকি কৌশল

হঠাৎই রুদ্রমূর্তি রূপে হাজির হলেন বলিউড তারকা ভিকি কৌশল। নতুন ছবির নতুন লুকে অনুরাগীদের চমকে দিলেন তিনি। এবার ঐতিহাসিক চরিত্রে পর্দায় হাজির হবেন ভিকি। ছবির নাম ‘মহাবতার’। ছবির পরিচালক ‘স্ত্রী’ ছবিখ্যাত অমর কৌশিক। তার আসন্ন নতুন সিনেমা ‘মহাবতার’-এর প্রথম পোস্টার শেয়ার করেছেন। এই সিনেমায় অভিনেতাকে চিরঞ্জীবী পরশুরামের চরিত্রে দেখা যাবে।

পৌরাণিক যোদ্ধার কাহিনি নিয়ে নির্মিত সিনেমাটি ২০২৬ সালের ক্রিসমাসে মুক্তি পাবে। অভিনেতা ইনস্টাগ্রামে দেখা গেছে পোস্টারের প্রথম ঝলক। পোস্টার দেখে ভিকিকে চিনতে পারা যাচ্ছে না লম্বা চুল এবং ঘন দাঁড়ির কারণে। পোস্টারটিতে তাকে বাদামি রঙের ধুতি পরা, কব্জি ও বাহুতে রুদ্রাক্ষ পুঁতি পরা অবস্থায় একটি অস্ত্র হাতে দেখা যাচ্ছে।

যা পরশুরামের শক্তিশালী প্রতীক। পোস্টে ভিকি লিখেছেন, দিনেশ বিজন ধর্মের চিরন্তন যোদ্ধার কাহিনিকে জীবন্ত করে তুলছেন। ভিকি কৌশল চিরঞ্জীবী পরশুরাম হিসেবে অভিনয় করছেন। হ্যাশট্যাগ মহাবতা দিয়ে তিনি আরো লিখেছেন, এটি পরিচালনা করছেন অমর কৌশিক। ২০২৬ সালের ক্রিসমাসে সিনেমাটি আসছে।

ভিকি কৌশলকে শেষ দেখা গিয়েছিল তৃপ্তি দিমরি এবং অ্যামি ভির্কের সঙ্গে ব্যাড নিউজ সিনেমায়। তাকে পরবর্তীতে লাভ অ্যান্ড ওয়ারে দেখা যাবে আলিয়া ভাট এবং রণবীর কাপুরের সঙ্গে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App