×

বিনোদন

আবারো নিত্যপুরাণের প্রদর্শনী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আবারো নিত্যপুরাণের প্রদর্শনী

‘নিত্যপুরাণ’ নাটকের একটি দৃৃশ্য

গত ২ নভেম্বর সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ছিল দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ নাটকের ১২৭তম প্রদর্শনী। প্রদর্শনী শুরুর আগেই দলটির সদস্য এহসানুল আজিজ বাবুকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে শিল্পকলার সামনে বিক্ষোভ করেন একদল লোক। পরে একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ গিয়ে তাদের শান্ত করলে প্রায় আধা ঘণ্টা পর প্রদর্শনী শুরু হয়।

পরে বিক্ষোভকারীরা নাট্যশালার গেটের সামনে জড়ো হয়ে আবারো বিক্ষোভ করেন। একপর্যায়ে মহাপরিচালক দেশ নাটকের সদস্যদের সঙ্গে কথা বলে প্রদর্শনী বন্ধের সিদ্ধান্ত নেন। এ নিয়ে তৈরি হয়েছে নানা রকম আলোচনা, প্রতিবাদ জানিয়েছেন নাট্যকর্মীরা। এবার জানা গেল, শিল্পকলা একাডেমিতে আবারো হবে নিত্যপুরাণের প্রদর্শনী।

২৯ নভেম্বর একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে নাটকটি। বিষয়টি নিশ্চিত করেছেন দেশ নাটকের প্রধান ও নিত্যপুরাণের নির্দেশক মাসুম রেজা।

মাসুম রেজা বলেন, ‘ডিজি সাহেব একটি হুমকির কারণে সেদিন নিত্যপুরাণ নাটকটি বন্ধ করেছিলেন, তিনিই শিল্পকলায় আবার নাটকটি করার অনুমতি দিয়েছেন। ২৯ তারিখ একই মঞ্চে অনুষ্ঠিত হবে নিত্যপুরাণ।’

নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘গত কয়েক দিনে শিল্পকলায় আমাদের নাট্যকর্মীদের উপস্থিতি, পুলিশ, সেনাবাহিনী- সব মিলিয়ে মনে হয় না শঙ্কার কোনো কারণ আছে। এছাড়া নিত্যপুরাণের মঞ্চায়নের দিন শিল্পকলার বাইরে থিয়েটার গ্রুপগুলোর অনেকেই উপস্থিত থাকবেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App