×

বিনোদন

জন্মদিনে দিলেন ‘কয়লা’র খবর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জন্মদিনে দিলেন ‘কয়লা’র খবর

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। গতকাল ছিল এ নায়িকার জন্মদিন। গতকাল দুপুরে কেক কাটার ছবি পোস্ট করেন নিজের আইডিতে। ছবি দেখে বোঝা যাচ্ছে নিজের বাসাতেই ছিলেন তিনি। সেখানেই সন্তান ও বাবা-মার সঙ্গে কেক কেটেছেন তিনি। বেশ কয়েকটি ছবিতে দেখা মেলে পারিবারিক আবহে দিনটি পালন করেছেন বুবলী।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জীবনে এর থেকে সুন্দর সময় কী আর হতে পারে! আমার বাপজান এভাবে আমাকে আগলে রাখে তাই প্রতিটি দিনই আমার জন্মদিন। হ্যাশট্যাগ দিয়েছেন বাপজান ও শেহজাদ খান বীর লিখে।’

এদিকে জানা গেছে, সম্প্রতি ‘পিনিক’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। এতে তার নায়ক থাকছেন আদর আজাদ। সব ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে সিনেমাটি আসছে প্রেক্ষাগৃহে। এ সিনেমার শুটিং করতেই বুবলী যাচ্ছেন কক্সবাজারের রামুতে।

বুবলী বলেন, “গেল ঈদে ‘জংলি’ মুক্তি পাওয়ার কথা ছিল; কিন্তু নানা কারণে ছবিটি মুক্তি পায়নি। আগামী ঈদে এটি মুক্তি পাবে কিনা, তা এখনো অফিসিয়ালি জানানো হয়নি। এর মধ্যে নতুন আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হলাম। সেই ছবিটির শুটিংয়ের জন্যই রামুতে যাওয়া।”

সাইফ চন্দন পরিচালিত ‘কয়লা’ নামে একটি ছবিতে অভিনয় করছিলেন বুবলী। ছবিটির শুটিং শেষ। তবে কবে নাগাদ মুক্তি পাবে সেটা নায়িকার অজানা। বুবলী বলেন, আমাদের কাজ তো অভিনয় করা। কবে মুক্তি পাবে তার সবটাই পরিচালক-প্রযোজকদের হাতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App