×

বিনোদন

কনসার্ট শেষে যা বললেন জেমস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কনসার্ট শেষে যা বললেন জেমস

মাহফুজ আনাম জেমস

সৌদি সরকারের আমন্ত্রণে প্রথমবার দেশটিতে গাইতে গেলেন নগর বাউল জেমস। ‘বাংলাদেশ কালচার’ শিরোনামের এক কনসার্টে অংশ নেন তিনি। এদিন বাঙালি রকস্টারের গান শুনতে রিয়াদের আল-সুওয়াইদি পার্ক হয়ে ওঠে কানায় কানায় পূর্ণ।

আয়োজনে অংশ নিয়ে জেমস নিজেও মুগ্ধ। গতকাল ২৩ নভেম্বর কনসার্টে অংশ নেয়ার পর তিনি মুখোমুখি হন সংবাদমাধ্যমের। জানান, সৌদিতে আগামীতেও সুযোগ পেলে অবশ্যই ছুটে আসবেন! তিনি বলেন, ‘রেমিট্যান্সযোদ্ধারা অনেক কষ্ট করেন। কর্মমুখর জীবনে তাদের যে একটু সময়ের জন্য আনন্দিত করতে পারলাম। সেই সঙ্গে সংগীতের মাধ্যমে তাদের সঙ্গে যে মেলবন্ধন, তারা এনজয় করল- আশা করি তারা দেশের জন্য সামনে আরো কাজ করবে।’

তিনি আরো বলেন, ‘সৌদি আরবে আমি প্রথম এসেছি। আমি আশা করিনি এত সুন্দর আয়োজন, এত দর্শক এখানে আছে। রিয়াদে এসে আমি সত্যিই মুগ্ধ।’ রিয়াদ সিজন শুরু হয়েছে গত ১২ অক্টোবর। ৪৫ দিনের এ আয়োজন শেষ হবে ৩০ নভেম্বর। এবার এতে অংশ নিচ্ছে নয়টি দেশ। দক্ষিণ এশিয়ার তিন দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান রয়েছে এর মধ্যে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App