×

মেলা

নতুন সিনেমায় ভাবনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নতুন সিনেমায় ভাবনা

আশনা হাবিব ভাবনা

নির্মাতা হিমু আকরাম নির্মাণ করতে যাচ্ছেন তার প্রথম সিনেমা ‘আলতাবানু জোছনা দেখেনি’। তিন সময়ের গল্পকে ঘিরে নির্মিত হতে যাচ্ছে এই ডার্ক থ্রিলার সিনেমা।

আগেই জানা গেছে এতে অভিনয় করছেন ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। আরো জানা গিয়েছিল দেখা যাবে দেশের তারকা শরীফুল রাজকে।

এবার জানা গেল শরীফুল রাজের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ইতোমধ্যেই তাদের তিনজনকে সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে বলে জানা গেছে। নতুন এই সিনেমায় যুক্ত হওয়া নিয়ে দারুণ উচ্ছ¡সিত ভাবনা।

তিনি বলেন, ‘চরিত্রটা পছন্দ হয়েছে। আর ডিরেক্টর খুব চেয়েছেন আমি যাতে কাজটা করি। যখন কোনো ডিরেক্টর আমাকে এভাবে চান কোনো চরিত্রে সেটা আমার জন্য সম্মানের।’

তিনি আরো বলেছেন, ‘স্বস্তিকা মুখার্জি আমার পছন্দের অভিনেত্রী এবং রাজও। তাদের সঙ্গে কাজের জন্য মুখিয়ে আছি।’

জানা গেছে, সেপ্টেম্বরেই সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা করছেন নির্মাতা। সিনেমাটিতে আরো অভিনয় করবেন মামুনুর রশীদ, আরফান মৃধা শিবলু, ইলোরা গহর, মুকিত জাকারিয়া প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App