×

মেলা

‘সিং ইজ কিং’র নতুন কিস্তি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘সিং ইজ কিং’র নতুন কিস্তি

ছবি: সংগৃহীত

বলিউডে ২০০৮ সালে মুক্তি পেয়েছিল সিনেমা ‘সিং ইজ কিং’! যার ১৫ বছর পর এবার আসতে চলেছে যার সিক্যুয়েল। তবে প্রযোজক শৈলেন্দ্র সিং এবার ভাবছেন ভিন্ন কিছু। অক্ষয় কুমারকে বাদ দিয়েই সিনেমার শুটিংয়ে নামতে চান এই প্রযোজক।

ভারতীয় গণমাধ্যমে মিড-ডেকে শৈলেন্দ্র জানিয়েছেন, সিনেমার প্রোডাকশনের কাজে নেমে পড়তে তিনি আর দেরী করতে চাইছেন না। সিনেমার সম্ভাব্য নাম কী হবে তাও জানিয়েছেন এই প্রযোজক। এখন পর্যন্ত দুটো নাম নিয়েই তিনি এবং তার টিম ভাবছে। নাম দুটো হলো ‘সিং ইজ কিং টু’ এবং ‘সিং ইজ কিং রিটার্নস’। আগামী বছরের শেষ দিকে সিনেমার শুটিং শুরু করার পরিকল্পনা করছেন তারা। শৈলেন্দ্র সিং বলেন, ‘অক্ষয় কুমার তার প্রযোজনা সংস্থা থেকে সিনেমাটির সিকুয়েল বানাতে চাইছিলেন। আমি আসলে

এই সিনেমার নামের স্বত্ব তাকে উপহার দিয়েছিলাম। কিন্তু পরে তাদের জানাই সিকুয়েলটি আমি বানাতে চাই। ১২ বছর ধরে অক্ষয়ের সঙ্গে আলোচনার পর, অবশেষে তিন বছর আগে সিনেমার শিরোনাম ফেরত পেয়েছি।’ তিনি আরো জানান, ২০২৫ সালের অক্টোবর থেকে এই সিনেমার প্রোডাকশনের কাজ শুরু হবে। ২০২৬ সালেই ‘সিং ইজ কিং টু’ মুক্তি দেবেন শৈলেন্দ্র। মিড-ডের ওই রিপোর্টে আরো জানা যায়, সিনেমার প্রধান চরিত্রে আসবে বড় পরিবর্তন। শৈলেন্দ্র সিং এর বরাতে মিড-ডে জানিয়েছে, সিকুয়েলে নায়কের নাম আর ‘হ্যাপি সিং’ থাকছে না। কারণ প্রযোজক নতুন একটি চরিত্রের কথা ভাবছেন। তবে শুধু নামেই পরিবর্তন নয়, নতুন কাউকেই প্রধান চরিত্রে দেখতে চাইছেন শৈলেন্দ্র।

অক্ষয়কে নিয়ে তার যে কোনো পরিকল্পনা নেই এ কথাও সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

তার ভাষায়, ‘আমার প্রথম পছন্দ রণবীর সিং। তার ম্যানেজারের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তার এনার্জি, চঞ্চলতা চরিত্রটির জন্য উপযুক্ত।’

তবে রণবীর ছাড়াও প্রযোজকের পছন্দের তালিকায় রয়েছে আরেকটি নাম আর সেটি হলো দিলজিৎ দোসাঞ্জ। এখন দেখার বিষয় ফাইনালি কাকে নিয়ে আসন্ন এই প্রজেক্টের শুটিং শুরু করেন প্রযোজক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App