×

মেলা

জীবনসঙ্গী খুঁজে পেলেন আমিশা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জীবনসঙ্গী খুঁজে পেলেন আমিশা

আমিশা প্যাটেল

বলিউড তারকারা অনেক সময়ই প্রথাগত পড়াশোনা ছেড়ে অভিনয় জগতে পা রাখেন। আমিশা প্যাটেল ছিলেন ব্যতিক্রম। বলিউডে আসার আগে আমিশা তার শিক্ষা সম্পূর্ণ করেছিলেন। আবার ঠিক এই কারণেই জন্য ক্যারিয়ারের শুরু থেকে তাকে বিশেষ একটি প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে বারবার। ক্যারিয়ারের শুরুতে চূড়ান্ত সফল হওয়ার পরেও এক সময় প্রচারের আলো থেকে দূরে সরে যান এই অভিনেত্রী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গ ফের উত্থাপন করেছেন অভিনেত্রী।

‘কহো না প্যার হ্যায়’খ্যাত অভিনেত্রী বলেন, ‘ইন্ডাস্ট্রিতে পা রাখার পর সাংবাদিকদের একটাই প্রশ্ন আসত, আপনার কি নিজেকে এখানে বেমানান মনে হয় না?’ দীর্ঘ দুই দশক পার করে দিয়েছেন বলিউডে। ক্যারিয়ারের শুরুতেই জনপ্রিয়তা পেলেও মাঝে চূড়ান্ত ব্যর্থতা দেখছেন অনেক। এই মুহূর্তে পঞ্চাশের কোঠায় তিনি। এবার কি জীবনসঙ্গী পেলেন অভিনেত্রী?

আমিশা প্রথমে আমেরিকার বোস্টনে বায়ো ইঞ্জিনিয়ারিং পড়তে শুরু করেছিলেন। কিন্তু তা শেষ না করে বদলে ফেলেন বিষয়। স্নাতক হন অর্থনীতিতে। পড়াশোনার শেষে বিদেশে চাকরিও পেয়েছিলেন। কিন্তু দেশে ফিরে তিনি জুড়ে যান নাট্যাভিনয়ের সঙ্গে। শুরু হয় অভিনেত্রী হয়ে ওঠার প্রস্তুতি। একের পর এক ছবিও করেছেন একটা সময়ে। সাফল্য এসেছে। আবার ব্যর্থতাও এসেছে বারবার। মাঝে একবার আর্থিক প্রতারণায় নামও জড়ায় তার। কিন্তু এত বছর বলিউডে থাকলেও কোনো দিন কোনো নায়কের সঙ্গে নাম জড়ায়নি তার।

এবার তাকে দেখা গেল দুবাইয়ে শিল্পপতি নির্বাণ বিড়লার সঙ্গে। আমিশাকে বাহুডোরে আগলে রেখেছেন নির্বাণ। ছবিটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আমার ডার্লিংয়ের সঙ্গে সুন্দর একটা সন্ধ্যা।’ পাল্টা নির্বাণও লেখেন ‘ডার্লিং’। তাতেই যেন শুরু হয়েছে গুঞ্জন। তবে কি সম্পর্কে সিলমোহর দিলেন দুজনে! যদিও নির্বাণ ও আমিশার বয়সের পার্থক্য অনেকটাই। অভিনেত্রীর বয়স যেখানে ৪৯, নির্বাণ মাত্র ৩০। নেটাগরিকরা ইতোমধ্যেই অভিনেত্রীকে শুভেচ্ছাবার্তা দিতে শুরু করেছেন। কিন্তু আমিশা এই প্রসঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App