×

মেলা

শাহেদ-মৌয়ের ‘হৃদয়ে বসবাস’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শাহেদ-মৌয়ের ‘হৃদয়ে বসবাস’

শাহেদ শরীফ খান ও তাহমিনা সুলতানা মৌ

আজ রাত ৯টা ৫ মিনিটে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে নাটক ‘হৃদয়ে বসবাস’। জামিউর রহমান লেমনের রচনায় প্রযোজনা করেছেন নাজমুল হক। অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, তাহমিনা সুলতানা মৌ, আলমগীর কবীর, সপ্তর্ষি সাহা, নাজিয়া ফারহা, কবির উদ্দিন আহমেদ, সফিকুল ইসলামসহ আরো অনেকে।

ফ্লোরা, সাজান ও রায়হানের ত্রিভুজ প্রেমের কাহিনি নিয়ে এগিয়ে গেছে নাটকের গল্প। যার পরিণতি বিয়োগান্তক। ডাক্তার দম্পতির আধুনিক মেয়ে ফ্লোরা। ছোটবেলায় তার মা তাকে ও তার বাবাকে দেশে ফেলে স্কলারশিপ নিয়ে আমেরিকায় চলে যায়। ব্রোকেন পরিবারে বেড়ে ওঠা ফ্লোরার প্রেমের সম্পর্ক হয় ধনাঢ্য প্রতিবেশীর ছেলে সাজানের সঙ্গে। কিন্তু ফ্লোরার বাবা সে সম্পর্ক মেনে নেয় না।

তাকে ব্রিলিয়ান্ট ইঞ্জিনিয়ার রায়হানের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। বিবাহিত জীবনে একটি সন্তানের জন্ম হলেও বেশ অসুখী ফ্লোরা। সাজান ফ্লোরার স্মৃতি আগলে আমেরিকায় পাড়ি জমায়। সেখানে সে বাঙালি ঐতিহ্যের মিশেলে ফ্লোরার নামে কটেজ তৈরি করে। রায়হান এদেশে লাবণী নামে এক অসাধু ব্যবসায়ীর রোষানলে পড়ে।

রায়হানের আমেরিকা থেকে কাজের অফার আসলে আমেরিকার উদ্দেশ্যে পাড়ি জমানোর সময় এয়ারপোর্ট রোডে গুরুতর দুর্ঘটনার শিকার হয়। মর্গে গিয়ে ফ্লোরা ও তার বাবা রায়হানের নিথর দেহ দেখে চমকে যায়। এভাবে এগিয়ে যায় নাটকের কাহিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App