×

প্রথম পাতা

আয়করমুক্ত সুবিধা ফিরে পেল গ্রামীণ ব্যাংক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আয়করমুক্ত সুবিধা ফিরে পেল গ্রামীণ ব্যাংক

গ্রামীণ ব্যাংক। ছবি: সংগৃহীত

আয়করমুক্ত সুবিধা ফিরে পেল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক। গত বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। চার বছর পর এই সুবিধা ফিরে পেল ব্যাংকটি। ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা ভোগ করবে এ আর্থিক প্রতিষ্ঠানটি।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আয়কর আইন, ২০২৩ এর ক্ষমতাবলে ওই আইনের ৭৬ এর উপধারা (৫) এবং (৬) এর বিধানাবলি পরিপালন সাপেক্ষে গ্রামীণ ব্যাংকের অর্জিত সব আয়কে আয়কর প্রদান হতে অব্যাহতি দেয়া হলো। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে এবং ৩১ ডিসেম্বর, ২০২৯ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

আরো পড়ুন: বিশ্ববাজারে আরো বাড়লো জ্বালানি তেলের দাম

এর আগেও ‘ক্ষুদ্র ঋণকে উৎসাহিত করার লক্ষ্যে ২০০০ ও ২০০১ সালে ট্রাস্ট এবং লিগ্যাল অবলিগেশন কর্তৃক পরিচালিত ক্ষুদ্র ঋণের আয়কে মোট আয় নির্ধারণে অন্তর্ভুক্তি করা থেকে শর্তহীনভাবে অব্যাহতি দেয়া হয়। পরবর্তী সময়ে এই অব্যাহতিকে আরো সুনির্দিষ্ট করার লক্ষ্যে সরকার অর্থ আইন, ২০০২ এর মাধ্যমে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স ১৯৮৪ এর সেকশন ৪৪(১) একটি অনুচ্ছেদ সংযোজন করে। এই সংযোজনীর ফলে রেজিস্ট্রিকৃত এনজিওগুলো ক্ষুদ্র ঋণের আয়ের উপর থেকে আয়কর অব্যাহতি পেয়ে আসছে। এরই ধারবাহিকতায় সরকার ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১০ সালে ৩১ ডিসেম্বর, ২০১১ সালের ১ জানুয়ারি থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর এবং ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০২০ সালের ৩১ ডিসেম্বর গ্রামীণ ব্যাংককে শর্তহীনভাবে আয়কর অব্যাহতি দিয়েছে। তবে, ২০২১ সালের ১ জানুয়ারি থেকে এ সুবিধা থেকে বঞ্চিত হয় গ্রামীণ ব্যাংক।

ক্ষুদ্র ঋণ উৎসাহিত করার অংশ হিসেবে নোবেল বিজয়ী এ প্রতিষ্ঠানের আয় বিগত সময় আয়করমুক্ত থাকলেও ২০২১ সালের ১ জানুয়ারি থেকে এ সুবিধা বন্ধ হয়ে যায়। ওই সময় কর অব্যাহতি চেয়ে গ্রামীণ ব্যাংক সরকারের কাছে আবেদন করলেও তাতে সম্মতি মেলেনি। এবার নতুন করে ৫ বছর ৩ মাসের জন্য কর অব্যাহতির সুবিধা পেল গ্রামীণ ব্যাংক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App