×

প্রথম পাতা

বাড়ছে যমুনার পানি, অকাল বন্যার আশঙ্কা

Icon

বদরুল আলম দুলাল, সিরাজগঞ্জ থেকে

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাড়ছে যমুনার পানি, অকাল বন্যার আশঙ্কা

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি টানা আট দিন ধরে বেড়েই চলেছে। ইতোমধ্যে চরাঞ্চলের ফসলি জমি তলিয়ে যেতে শুরু করেছে। এতে অকাল বন্যার আতঙ্ক ছড়িয়ে পড়েছে চরাঞ্চলের কৃষকদের মধ্যে।

গতকাল শনিবার সকালে শহরের হার্ড পয়েন্টে যমুনা নদীর পানি সমতল রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬৬ মিটার। ২৪ ঘণ্টায় ১৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ দশমিক ২৪ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২ দশমিক ৯০ মিটার)। ৫ অক্টোবর থেকে গত আট দিনে এক দশমিক ৪২ মিটার অর্থাৎ প্রায় পৌনে ৫ ফুট পানি বেড়েছে।

অন্যদিকে কাজিপুরের মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩৬ মিটার। ২৪ ঘণ্টায় ১৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ দশমিক ৪৪ মিটার নিচ প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার)। এখানে ৫ অক্টোবর থেকে গত আট দিনে ১ দশমিক ৪৮ মিটার অর্থাৎ প্রায় ৫ ফুট পানি বেড়েছে।

অসময়ে যমুনায় পানি বাড়ায় অকাল বন্যার আতঙ্ক ছড়িয়ে পড়েছে চরাঞ্চলের কৃষকদের মাঝে। সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের কাটেঙ্গা গ্রামের আব্দুল্লাহসহ বেশ কয়েক কৃষক জানান, টানা আট দিন ধরে যমুনায় পানি বাড়ার ফলে নিচু জমিগুলো তলিয়ে গেছে। ইতোমধ্যে এসব জমিতে রোপা আমন, কালাই ও বাদাম তলিয়ে গেছে। এছাড়া সদ্য বোনা শীতকালীন সবজি ও মরিচ ক্ষেত তলিয়ে গেছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল হাসান বলেন, টানা বর্ষণের কারণে বেশ কয়েকদিন ধরেই যমুনার পানি বাড়ছে। আরো দুয়েকদিন বাড়তে পারে। তবে বন্যার কোনো আশঙ্কা নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App