×

প্রথম পাতা

জয়শঙ্করের মন্তব্য

দুই পক্ষের স্বার্থে মিল থাকতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দুই পক্ষের স্বার্থে  মিল থাকতে  হবে

ছবি: সংগৃহীত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক তখনই সচল থাকবে যখন তা ‘পারস্পরিক স্বার্থের পরীক্ষায়’ উত্তীর্ণ হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি ঢাকা যুক্ত করার পর গত শনিবার এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করলেন।

ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে এক অধিবেশনে তারেক রহমান সরকারের শেখ হাসিনাকে ফেরত চাওয়ার দাবির বিষয়ে জানতে চাওয়া হলে জয়শঙ্কর বিষয়টির বিস্তারিত দ্বিপাক্ষিক আলোচনা এড়িয়ে যান। তবে তিনি জানান, প্রতিবেশীরা কেবল ভারতের স্বার্থ অনুযায়ী কাজ করবে- এমনটা দিল্লি প্রত্যাশা করে না। বরং উভয় পক্ষ যেখানে সাধারণ জায়গায় ঐকমত্যে পৌঁছাতে পারে, সেখানেই দ্বিপাক্ষিক সম্পর্ক মসৃণ হয়।

জয়শঙ্কর বলেন, যেকোনো সম্পর্ক কার্যকর হতে হলে তা পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এটা তাদের জন্যও উপকারী হতে হবে, আমাদের জন্যও হতে হবে। আমি বাস্তববাদী, আমি আশা করি না প্রতিবেশীরা কেবল আমাদের স্বার্থ রক্ষার্থেই কাজ করবে। তারা যেমন আমাদের স্বার্থকে শ্রদ্ধা জানাবে, একইভাবে তাদের স্বার্থকেও আমাদের পর্যাপ্ত ও যৌক্তিকভাবে সম্মান করা উচিত।

উল্লেখ্য ভারত ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফরের জন্য এবং বিমসটেক জোটের চেয়ারম্যান হিসেবে আসন্ন ব্রিকস সম্মেলনে যোগ দেয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিন মাসের মধ্যে সর্বোচ্চ স্বর্ণের দাম

তিন মাসের মধ্যে সর্বোচ্চ স্বর্ণের দাম

মার্কিন নিষেধাজ্ঞার সংকেত, কমলো জ্বালানি তেলের দাম

মার্কিন নিষেধাজ্ঞার সংকেত, কমলো জ্বালানি তেলের দাম

নতুন দায়িত্ব পেলেন তামিম ইকবাল

নতুন দায়িত্ব পেলেন তামিম ইকবাল

আইফোনের কিস্তি মেটাতে ব্যর্থ, যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী

আইফোনের কিস্তি মেটাতে ব্যর্থ, যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App