×

শেষের পাতা

দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বাম দলগুলোর আহ্বান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বাম দলগুলোর আহ্বান

ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগকে জনতার বিজয় হিসেবে উল্লেখ করে অবিলম্বে বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদসহ আন্দোলনকারী সব গণতান্ত্রিক ছাত্র ও রাজনৈতিক শক্তির সঙ্গে আলোচনা ও মতামতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদ। গতকাল সোমবার সেগুনবাগিচায় বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় নেতারা এ আহ্বান জানান।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, সমাজতান্ত্রিক পার্টির রুবেল সিকদার, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সমন্বয়ক ও নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন, সাম্যবাদী আন্দোলনের বেলাল চৌধুরী, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন নাসু, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, বাসদ (মাহবুব) মহিন উদ্দিন চৌধুরী লিটন, বিপ্লবী কমিউনিস্ট লীগের অধ্যাপক আব্দুস সাত্তার, মোশাররফ হোসেন নান্নু শামীম ইমাম, বাসদ (মার্কসবাদী) নেতা জয়দ্বীপ ভট্টাচার্য, তাসলিমা আক্তার বিউটি, সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সাজ্জাদ জহির চন্দন।

সভায় বলা হয়, পূর্ণ গণতান্ত্রিক অধিকার অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সভায় সারাদেশে শান্তিশৃঙ্খলা রক্ষা, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু স¤প্রদায়সহ জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় ভূমিকা নিতে সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়। স্থানীয় জনগণের জানমাল রক্ষায় এবং পূর্ণ গণতান্ত্রিক অধিকার অর্জন করতে উদ্যোগী ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদ নেতারা সারাদেশের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App