×

শেষের পাতা

‘প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা-দুর্নীতি এনজিও পরিচালনায় বড় বাধ ‘

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা-দুর্নীতি এনজিও পরিচালনায় বড় বাধ ‘

ছবি: সংগৃহীত

দেশে এনজিওগুলোর কার্যক্রমকে সুস্থভাবে পরিচালনা করার সবচেয়ে বড় বাধা প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা ও দুর্নীতি। সেই প্রতিবন্ধকতা ও দুর্নীতি অনেক সময় ইচ্ছাকৃত, অনেক সময় সরকারের নীতি প্রণোদিতভাবে হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ের এনইসি ভবনে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন এনজিওর ৭৮ জন প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নিবন্ধন, নবায়ন ও নতুন প্রকল্পের অনুমোদন নিতে গিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো দুর্নীতির শিকার হচ্ছে। এজন্য সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানকে দায়ী করেছেন বেসরকারি সংস্থাগুলোর প্রতিনিধিরা। এছাড়া জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, সরকারি যে যে প্রতিষ্ঠানগুলো তথ্য-উপাত্ত সংগ্রহ করে তাদের কথাও বলেছেন। সেই সঙ্গে তারা বিদেশে সরকারের যে দূতাবাসগুলো রয়েছে তাদের ভূমিকা নিয়েও উষ্মা প্রকাশ করেছেন। মোটকথা সরকারি ব্যবস্থাপনাকে আরো সুষ্ঠু করার, দুর্নীতিমুক্ত করার বিষয়টি তারা বড় বিষয় হিসেবে দেখছেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের যে উন্নয়ন বিগত এক দশকে এবং তার আগে থেকে হয়েছে সেখানে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাদের অবদানের স্বীকৃতি একটি বড় বিষয় হিসেবে এসেছে। এ স্বীকৃতি না হওয়ার ফলে এনজিওর কার্যক্রমটা জনগণের কাছে প্রকাশ পায় না। অন্যদিকে সরকার থেকে যে সাহায্য ও সমর্থন আসার কথা সেটাও আসে না। উন্নয়নের ক্ষেত্রে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলোর স্বীকৃতিটা গুরুত্বপূর্ণভাবে বিবেচিত হওয়া দরকার।

আরো পড়ুন: স্বপ্ন পূরণ হতে পারে সাকিবের

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকারি বিভিন্ন উদ্যোগগুলোতে বেসরকারি প্রতিনিধি রাখা হয় না। সমাজে ক্রমবর্ধমান বৈষম্য, প্রান্তিকীকরণ ও মূল্যস্ফীতিজনিত মানুষের যে দুর্দশা বাড়ছে, সেখানে এনজিওগুলোর সম্পৃক্ততা বাড়াতে সরকারের সমর্থন ও নীতির সমন্বয় প্রয়োজন। দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে প্রতিবন্ধী, সমতল ও পাহারী আদিবাসী, ধর্মীয় সংখ্যালঘু, শিশু শ্রম ও বাল্যবিয়ের জন্য ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য নানা কর্মসূচি গ্রহণ করতে হবে। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন এনজিও প্রতিনিধিরা। পাশাপাশি টাকা লেনদেনের ডিজিটাল পদ্ধতি, ভাতা প্রদান এবং উপবৃত্তিসহ বিভিন্ন সরকারি আর্থিক সেবা প্রদানে যে দুর্নীতি আছে সেগুলো দূর করারও আহ্বান জানিয়েছেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App