×

শেষের পাতা

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও সমিতির কাঠামো পর্যালোচনায় কমিটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও সমিতির কাঠামো পর্যালোচনায় কমিটি

পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির ভূমিকা এবং কাঠামো পুনর্মূল্যায়ন বা পর্যালোচনার জন্য একটি জাতীয় কমিটি গঠন করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎ বিভাগের এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ারকে কমিটির সভাপতি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, সাম্প্রতিক সময়ে গ্রামাঞ্চলসহ সমগ্র দেশে প্রায় শতভাগ বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ করা হয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। এ প্রেক্ষিতে পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির ভূমিকা এবং কাঠামো পুনর্মূল্যায়নের প্রয়োজনীয়তা অনুধাবন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ারকে সভাপতি করে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- এশিয়ান সেন্টার ফর ডেভেলপমেন্টের অধ্যাপক এ কে এনামুল হক, বুয়েটের ইইই বিভাগের অধ্যাপক মো. জিয়াউর রহমান খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মাহবুব রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এর অধ্যাপক খালেদ মাহমুদ। এছাড়া প্রয়োজনে যেকোনো সদস্যকে কো-অপ্ট করতে পারবে কমিটি।

কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে- বিআরইবি এবং পিবিএসের ভিত্তি দলিল পর্যালোচনা; বিআরইবি এবং পিবিএস এর সাংগঠনিক কাঠামো পর্যালোচনা; বিআরইবি এবং পিবিএস সব স্তরের কর্মীদের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সমিতির প্রতিনিধিদের সাক্ষাৎকার গ্রহণ এবং বিআরইবি এবং পিবিএসের প্রাসঙ্গিক নথি এবং ফাইল পর্যালোচনা করা।

কমিটির অনুরোধে বিআরইবি এবং পিবিএস তাদের সব নথি সরবরাহ করবে। পর্যালোচনা ও সাক্ষাৎকারের ভিত্তিতে কমিটি একটি প্রতিযোগিতামূলক, প্রযুক্তিগতভাবে দক্ষ্য, আর্থিকভাবে টেকসই এবং দক্ষ্য পরিষেবা দিতে সক্ষম গ্রামীণ বিদ্যুতায়ন সেক্টরের জন্য উপযুক্ত কাঠামো সুপারিশ করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App