×

শেষের পাতা

সেবায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা

Icon

চট্টগ্রাম অফিস

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সেবায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা

ছবি: সংগৃহীত

নাগরিকসেবার ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। একই সঙ্গে নগরবাসীর সেবা নিশ্চিত করতে ওয়ার্ড সচিবদের আরো দায়িত্বশীল এবং সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার চসিকের নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় ওয়ার্ড সচিবদের উদ্দেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিনসহ ৪১টি ওয়ার্ডের সচিবরা উপস্থিত ছিলেন। মেয়র শাহাদাত বলেন, জনগণের অধিকার এবং তাদের সেবার ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। প্রতিটি নাগরিকের প্রয়োজনীয় সনদ পেতে যেন দুর্ভোগ না পোহাতে হয়- তা নিশ্চিত করতে হবে। ওয়ার্ড পর্যায়ে সেবার মানোন্নয়নই আমাদের মূল লক্ষ্য। বিশেষভাবে বিভিন্ন সনদ দেয়ার ক্ষেত্রে জনভোগান্তি এড়াতে দ্রুত এবং কার্যকর সেবা নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

মেয়র শাহাদাত অসন্তোষ প্রকাশ করে বলেন, একটি জন্মনিবন্ধন বা অন্যান্য সনদ পেতে দিনের পর দিন ঘুরে বেড়ানো নাগরিকদের জন্য অমানবিক। এ ধরনের অসুবিধা দূর করতে আধুনিক প্রযুক্তি এবং প্রশিক্ষিত জনবলের ব্যবহারের কোনো বিকল্প নেই। জনগণ আমাদের কাছে সেবা পেতে আসে, কিন্তু দুর্ভোগ নিয়ে ফিরে যাওয়া অত্যন্ত দুঃখজনক। জনগণকে ভোগান্তি দেয়ায় এরই মধ্যে আমরা বেশ কয়েকজন ওয়ার্ড সচিবকে অপসারণ করেছি এবং কয়েকজনকে বদলি করেছি। জনভোগান্তি সৃষ্টি করলে কোনো ছাড় নেই।

তিনি বলেন, জন্মনিবন্ধন, মৃত্যুসনদসহ অন্যান্য সরকারি সেবার ক্ষেত্রে ডিজিটাল সেবা বাড়ানোর পদক্ষেপ নেয়া হচ্ছে। নগরবাসী যেন দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সনদ হাতে পান, তা নিশ্চিত করতে একটি সমন্বিত পরিকল্পনা নেয়ার কথা জানান তিনি। পাশাপাশি ওয়ার্ড পর্যায়ে টিসিবির পণ্য সরবরাহ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম ঠিকমতো হচ্ছে কিনা- সে বিষয়ে ওয়ার্ড

সচিবদের সতর্ক দৃষ্টি রাখার জন্যও সচিবদের নির্দেশনা দেন। তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন একটি স্বয়ংক্রিয় ও ডিজিটাল পদ্ধতিতে সেবাদান নিশ্চিত করতে কাজ করছে। একটি স্বচ্ছ, কার্যকর এবং জবাবদিহিমূলক প্রশাসনই নাগরিকসেবা ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App