×

শেষের পাতা

অনলাইন সাংবাদিকতা

মিজানুর রহমান সোহেল পেলেন গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মিজানুর রহমান সোহেল পেলেন গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড

ভোরের কাগজের অনলাইন বিভাগের প্রধান মিজানুর রহমান সোহেল

অনলাইন সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড-২০২৪’ পেয়েছেন ভোরের কাগজের অনলাইন বিভাগের প্রধান মিজানুর রহমান সোহেল। গত শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজীর হাত থেকে তিনি পুরস্কারটি গ্রহণ করেন।

গ্লোবাল স্টার কমিউনিকেশনের আয়োজনে এবার সিজন-২ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ২০২৩ সালের সেরা চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, নাচ, সাংবাদিকতায় সেরাদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়া বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা, উপমহাদেশের কিংবদন্তি নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা ও এনটিভির পরিচালক নুর উদ্দিন আহমেদকে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা প্রদান করা হয়।

এবার জুরি বোর্ডের দায়িত্ব পালন করেছেন তথ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, চিত্রনায়িকা রোজিনা, এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশের (ট্রাব) সভাপতি সালাম মাহমুদ, কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, গ্লোবাল স্টার কমিউনিকেশনের চেয়ারম্যান মাশায়েদ রহমান মুন এবং বিনোদন সাংবাদিক মাসিদ রণ।

মিজানুর রহমান সোহেল দুই দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা করছেন। ভোরের কাগজের অনলাইন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নেন ২০২৩ সালে। এর আগে ৭ বছর তিনি দৈনিক যুগান্তরের অনলাইন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব নেয়ার পরই যুগান্তর অনলাইনের র‍্যাংক ও রেভিনিউ গ্রোথ দ্রুত বৃদ্ধি পাওয়ায় তিনি আলোচনায় চলে আসেন। দেশের প্রথম সারির অনলাইন সংবাদমাধ্যম, পত্রিকা ও টেলিভিশনের অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধানদের ফ্ল্যাগশিপ সংগঠন ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি আত্মউন্নয়ন, ব্র্যান্ডিং ও মার্কেটিং, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি নিয়ে এখন পর্যন্ত তার ২৭টি বই প্রকাশিত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস

বাজেট ২০২৬-২৭ নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

আজকের নামাজের সময়সূচি: ১১ জুন ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ১১ জুন ২০২৬

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ আজ

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App