×

খবর

জামায়াতের নায়েবে আমির

সংস্কার যত স্বল্প সময়ে করা যায় ততই উত্তম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

 সংস্কার যত স্বল্প সময়ে করা যায় ততই উত্তম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা সংস্কার চাই। সংস্কারের জন্য জামায়াতে ইসলামী প্রয়োজনীয় সময় এ সরকারকে দিতে চায়। কিন্তু সংস্কারে কতদিন লাগবে? আমরা মনে করি সংস্কারটা যত স্বল্প সময়ে করা যায় ততই উত্তম। কারণ কেয়ারটেকার সরকারের কাজই হচ্ছে সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। আমরা চাই, অন্তর্বর্তী সরকার একটা নির্বাচনী রোডম্যাপ দিক। গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে ছাত্র আন্দোলনের সাবেকদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আগের ফ্যাসিবাদী সরকার ও তার দোসররা লাখ লাখ কোটি টাকা মানুষের নিয়ে গেছে উল্লেখ করে আব্দুল্লাহ তাহের বলেন, আওয়ামী ফ্যাসিবাদের আর এ দেশ শাসন করার ক্ষমতা নেই। দেশের মানুষ আগামীতে এমন নেতা চায়, যারা দুর্নীতি করবে না। সামনের দিনে এ রকম নেতাই মানুষ ভোটের মাধ্যমে বেছে নেবে। তরুণদের উদ্দেশে তিনি বলেন, নিজেকে গড়ো, ৩ মাসে রোকন হও। এ দেশের নির্যাতিত মানুষ, বঞ্চিত মানুষ, পথহারা মানুষের কাছে যাও। মহানগরীর প্রতিটি ওয়ার্ডে তোমরাই নেতৃত্ব দেবে।

তাহের আরো বলেন, এ দেশের মানুষ স্বতঃস্ফূর্ত আন্দোলন করে শুধু স্বৈরাচারের পতন ঘটায়নি, বরং দেশ থেকে বিতাড়িত করেছে। মানুষ প্রমাণ করেছে এ দেশের মানুষ কোনো জালেমকে সহ্য করে না। তাই বিগত ফ্যাসিবাদের সময়ের যারা দুর্নীতিগ্রস্ত, যারা এখনো দেশে গুরুত্বপূর্ণ পদে আছে তাদের দ্রুত অপসারণ করতে হবে। যারা সৎ ছিলেন, পদোন্নতি পায়নি তাদের নিয়োগ দিন। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর জামায়াতের উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দীন। এ সময় ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়সহ জামায়াতের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি: আইনমন্ত্রী

জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি: আইনমন্ত্রী

পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় মার্কিন বিনিয়োগ চায় সরকার

পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় মার্কিন বিনিয়োগ চায় সরকার

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখক ফোরামের নেতৃত্বে সামিন-আজম

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখক ফোরামের নেতৃত্বে সামিন-আজম

হাইকোর্টের রায়ে যে অসঙ্গতি দেখছেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির

নুসরাত হত্যা মামলা হাইকোর্টের রায়ে যে অসঙ্গতি দেখছেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App