×

খবর

সামিট গ্রুপ

সংবাদমাধ্যমে প্রকাশিত কর ফাঁকির অভিযোগ ভিত্তিহীন

Icon

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)-এর অজ্ঞাত কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমে প্রকাশিত কিছু সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, সামিট গ্রুপের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে তদন্ত চলছে। এমন অভিযোগকে ভিত্তিহীন অভিহিত করে প্রতিবাদ জানিয়েছে সামিট গ্রুপ। বিজ্ঞপ্তি

সামিটের পক্ষ থেকে বলা হয়, ‘গণমাধ্যমের প্রতিবেদনে যেসব অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও দায়িত্বহীন। সামিট গ্রুপ সব সময় দেশের আইনের প্রতি সম্মান রেখে এবং সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে চলেছে। সামিট গ্রুপকে কর ফাঁকির অভিযোগের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অথবা সিআইসির পক্ষ থেকে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো কিছু জানানো না হলেও অজ্ঞাত কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সামিটের বিরুদ্ধে অভিযোগমূলক খবর প্রকাশ করা হচ্ছে।

বাংলাদেশভিত্তিক সামিট করপোরেশন লিমিটেড থেকে তার নিয়ন্ত্রণকারী কোম্পানি, সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল লিমিটেড যা সিঙ্গাপুরে নিবন্ধিত, লভ্যাংশ পাঠানোর সময় সামিট করপোরেশন উৎসে কর কর্তনে ব্যর্থ হয়েছে বলে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। উল্লেখ্য, সামিটের সব বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য অবকাঠামো বাংলাদেশে অবস্থিত এবং এর মালিকানা ও পরিচালনা করে সামিট করপোরেশন লিমিটেড।

‘সামিট করপোরেশন এবং সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের হিসাবগুলো স্বনামধন্য আন্তর্জাতিক অডিটর দ্বারা নিরীক্ষিত। এ ছাড়া সামিট খ্যাতনামা বাংলাদেশি আইনি পরামর্শক প্রতিষ্ঠান যেমন মওদুদ আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটস ও ব্যারিস্টার রোকনুদ্দিন অ্যান্ড অ্যাসোসিয়েটসের কাছ থেকে কর-সংক্রান্ত পরামর্শ নিয়ে কর প্রদান করছে। সামিট গ্রুপের বিরুদ্ধে কর ফাঁকি দেয়ার কোনো প্রশ্ন তোলা অবান্তর।’

সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল লিমিটেড সম্পর্কে : সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল লিমিটেড (এসপিআইএল) বাংলাদেশের বৃহত্তম স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারী (আইপিপি), যা দেশের বেসরকারি বিদ্যুৎ উৎপাদন খাতের মোট ইনস্টলড ক্যাপাসিটির ১৭% ও দেশের মোট ইনস্টলড ক্যাপাসিটির ৭% সরবরাহ করে। সামিট মোট ১৮টি বিদ্যুৎকেন্দ্র এবং বাংলাদেশের দ্বিতীয় ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)-এর মালিকানা ও পরিচালনার দায়িত্বে আছে, যা দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট এলএনজি পুনরায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাসে রূপান্তরিত করতে সক্ষম।

এসপিআইএল একটি সিঙ্গাপুর নিবন্ধিত বেসরকারি কোম্পানি, যেখানে মুহাম্মদ আজিজ খানের পরিবারের ৭৮% মালিকানা আছে। ২০১৬ সালে এসপিআইএল বাংলাদেশে নিবন্ধিত সামিট করপোরেশন লিমিটেড (এসসিএল) অধিগ্রহণ করে, যা বিশ্বব্যাংকের বেসরকারি খাত বিষয়ক শাখা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) দ্বারা আর্থিকভাবে সমর্থিত ছিল। সামিট করপোরেশন বাংলাদেশে বিভিন্ন অবকাঠামো সম্পদের মালিকানা আছে।

২০১৯ সালে জাপানের বৃহত্তম পাওয়ার জেনারেশন কোম্পানি জেরা, এসপিআইএলর ২২% অংশীদারিত্ব গ্রহণ করে এবং বর্তমানে এটি এসপিএলর দ্বিতীয় বৃহত্তম অংশীদার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত

আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত

ফের হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

ফের হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

ইরানে আরও চরম হামলার হুমকি ট্রাম্পের

ইরানে আরও চরম হামলার হুমকি ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App