×

খেলা

ওয়ালটন নারী সেস্টোবল প্রতিযোগিতা শুরু আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ওয়ালটন নারী সেস্টোবল প্রতিযোগিতা শুরু আজ

ছবি : সংগৃহীত

আটটি দলের অংশগ্রহণে আজ থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন চতুর্থ জাতীয় নারী সেস্টোবল প্রতিযোগিতা-২০২৪।’ ক্যাপ্টেন মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এই প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য গতকাল দুপুরে হ্যান্ডবল স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন), সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন, বাংলাদেশ সেস্টোবল অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি রায়হান উদ্দিন ফকির, যুগ্মসম্পাদক আজম আলী খান ও সাধারণ সম্পাদক ঝর্ণা আক্তারসহ অন্যরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ওয়ালটন চতুর্থ জাতীয় নারী সেস্টোবল প্রতিযোগিতায় ৮টি দল অংশ নিবে। দলগুলো হলো বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ, জামালপুর জেলা ক্রীড়া সংস্থা, জহিরুল স্পোর্টস একাডেমি, ঢাকা জেলা, পরাণ মকদুম স্পোর্টস ক্লাব, নারায়ণগঞ্জ স্পোর্টিং ক্লাব ও মিরপুর সিস্টোবল স্পোর্টস একাডেমি।

৮টি দলকে দুই গ্রুপে ভাগ করে প্রথমে গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের সেরা চারটি দল সেমিফাইনাল খেলবে। সেখান থেকে দুটি দল খেলবে ফাইনাল। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেয়া হবে। এছাড়া সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করা হবে। এই প্রতিযোগিতার ইভেন্ট পার্টনার ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম। বিজ্ঞপ্তি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

জানালেন বিমানমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App