×

খেলা

ফের সেঞ্চুরি হাঁকালেন জ্যোতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফের সেঞ্চুরি হাঁকালেন জ্যোতি

নিগার সুলতানা জ্যোতি, ছবি: সংগৃহীত

মেয়েদের বিসিএলের দ্বিতীয় রাউন্ডের দুটি ম্যাচই ড্র হয়েছে। ড্র ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন জাতীয় দলের তারকারা। টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা এবার খেলেছেন ১৭১ রানের ইনিংস। এদিকে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিটা শুক্রবারই পেয়ে গিয়েছিলেন মুরশিদা খাতুন। জাতীয় দলের ওপেনার গতকাল থেমেছেন ১৭০ রান করে। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে গতকাল তাকে ছাড়িয়ে গেছেন সতীর্থ নিগার সুলতানা জ্যোতি।

এর আগের ম্যাচে প্রথম শ্রেণির ক্রিকেট অভিষেকে ১৫৩ রান করা মধ্যাঞ্চল অধিনায়ক এবার করেছেন ১৭১ রান। ফলে প্রথম শ্রেণীর ক্রিকেটে টাইগ্রেসদের মধ্যে একমাত্র খেলোয়াড় হিসেবে দুটি শতকের মালিক হলেন জ্যোতি। মুর্শিদা ও জ্যোতির সেঞ্চুরিতে পূর্বাঞ্চলের বিপক্ষে একমাত্র ইনিংসে মধ্যাঞ্চল ৮ উইকেটে ৫২৮ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল। মধ্যাঞ্চল তৃতীয় দিনটা শুরু করে ২ উইকেটে ২৪২ রান নিয়ে। নিগার ৬৪ রানে ও মুরশিদা ১২২ রানে ব্যাট করছিলেন। মুরশিদাকে এলবিডব্লিউ করে দুজনের ২২৮ রানের তৃতীয় উইকেট জুটিটা ভাঙেন পূর্বাঞ্চল অধিনায়ক ফাহিমা খাতুন। ফেরার আগে ২৮৬ বলে ২৩ চারে ১৭০ রান করেছেন মুরশিদা। নিগার ফেরেন দলকে ৪৬৯ রানে রেখে সপ্তম ব্যাটার হিসেবে। ১৮ চারে ৩২২ বলে ১৭১ রান করেছেন দুই ইনিংসে দুটি সেঞ্চুরি পাওয়া নিগার। এর আগে পূর্বাঞ্চল একমাত্র ইনিংসে অলআউট হয় ৩৫৪ রানে।

এদিকে সেঞ্চুরির দেখা পেয়েছেন জাতীয় দলের ব্যাটার সোবহানা মোস্তারিও। বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে গতকাল ১১৮ রান করে অপরাজিত ছিলেন উত্তরাঞ্চল অধিনায়ক। ১৪৬ বলে ১৪টি চার ও ৪ ছক্কা মেরেছেন এই টপ অর্ডার ব্যাটার। সোবহানার দল ৫ উইকেটে ২৫৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ছেড়ে দিয়ে দক্ষিণাঞ্চলকে ২৭৬ রানের লক্ষ্য দেয়। লক্ষ্য ছুঁতে দুই সেশন সময় পেয়েছিল দক্ষিণ।

দলটি ৮ উইকেটে ২৩২ রান তোলার পর শেষ হয়ে যায় ম্যাচ। দলটির হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেছেন আগে ম্যাচে সেঞ্চুরি পাওয়া রুবাইয়া হায়দার। প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে সেঞ্চুরি করেছেন উত্তরাঞ্চলের ফারজানা হক।

একই মাঠে তিন অঙ্কের দেখা পেয়েছেন দিলারা আক্তার। পূর্বাঞ্চলের এই ওপেনার গত বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মধ্যাঞ্চলের নাহিদা আক্তারের বলে এলবিডব্লিউ হওয়ার আগে করেন ১০২ রান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে হালকা বৃষ্টির পূর্বাভাস

রাজধানীতে হালকা বৃষ্টির পূর্বাভাস

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App