×

খেলা

মেয়র মামদানি মিসরকে ডাকাতি করে হারানো হয়েছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলো থেকে মিসরের বিদায়ের পর রেফারিং বিতর্ক যেন থামছেই না। মাঠের সমালোচনা ছড়িয়ে পড়েছে রাজনীতির অঙ্গনেও। এবার নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি প্রকাশ্যেই দাবি করেছেন, বিতর্কিত সিদ্ধান্তে মিসরের সঙ্গে ডাকাতি করা হয়েছে। গত বুধবার বাসসেবা উন্নয়ন নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি সেই ম্যাচের প্রসঙ্গ টেনে আনেন, করেন একের পর এক ব্যঙ্গাত্মক মন্তব্য।

শেষ ষোলোয় আটলান্টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিসর। কিন্তু শেষ ১২ মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে টানা তিন গোল করে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। তবে ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনায় আসে ৫৮ মিনিটে মিসরের বাতিল হওয়া গোলটি, যা ফাউলের সিদ্ধান্তে বাতিল করেন রেফারি। সেই সিদ্ধান্ত নিয়েই চলছে তীব্র বিতর্ক।

বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। ভোটারদের সামনে শহরের বাসসেবা উন্নয়নের পরিকল্পনা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, দ্রুতগতির বাস চালু হলে নিউইয়র্কবাসী বছরে দুই দিনেরও বেশি সময় সাশ্রয় করতে পারবেন। সেই বক্তব্যেই ফুটবল প্রসঙ্গ টেনে মামদানি বলেন, সেই অতিরিক্ত সময়ে মানুষ পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবে, সন্তানের খেলায় রেফারির সিদ্ধান্ত নিয়ে তর্ক করতে পারবে, এমনকি বন্ধুদের সঙ্গে বসে এ বিষয়েও একমত হতে পারবে যে, ওইদিনের ম্যাচে মিসরকে সত্যিই ডাকাতি করে হারানো হয়েছে।

উগান্ডায় জন্ম নেয়া এই মেয়র আরো বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের জীবনের মূল্যবান সময় তাদের কাছে ফিরিয়ে দেয়া। পরে সাংবাদিকেরা জানতে চান, প্রতিদিন অতিরিক্ত পাওয়া ছয় মিনিট তিনি কীভাবে ব্যবহার করবেন। জবাবে আবারো রেফারিং বিতর্কের প্রসঙ্গ তুলে মামদানি বলেন, আমি সম্ভবত মিসরকে কীভাবে ডাকাতি করে হারানো হলো, সেই রিপ্লেগুলোই দেখব। বারবার দেখব। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) নিয়েও রসিকতা করতে ভোলেননি তিনি। চারকোনা ভিএআর ইশারার প্রসঙ্গ টেনে বলেন, এখন শুধু ভিএআর স্ক্রিনের মতো চারকোনা ইশারাটা করাই বাকি। ম্যাচ শেষে মিসরের প্রধান কোচ হোসাম হাসানও রেফারিংয়ের তীব্র সমালোচনা করেন। তার অভিযোগ, ম্যাচ পরিচালনায় আর্জেন্টিনা ও বিশেষ করে লিওনেল মেসির প্রতি পক্ষপাত দেখানো হয়েছে। হোসাম হাসানের ভাষায়, হয়তো তারা চেয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নরা টুর্নামেন্টে টিকে থাকুক। হয়তো তারা চেয়েছিল মেসি প্রতিযোগিতায় থাকুক। রেফারিং নিয়ে বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে মিসরের বাতিল হওয়া গোল ও ম্যাচ পরিচালনা নিয়ে আলোচনা এখনো ফুটবল বিশ্বে থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নায়ক নাকি ডিক্টেটর?

এমবাপ্পে নায়ক নাকি ডিক্টেটর?

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে বাংলাদেশি নিহত

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

প্রথম সপ্তাহেই বক্স অফিসে হোঁচট আলিয়া ভাটের ‘আলফা’

প্রথম সপ্তাহেই বক্স অফিসে হোঁচট আলিয়া ভাটের ‘আলফা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App