×

অন্যান্য

১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১১:২৫ পিএম

১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

ছবি : সংগৃহীত

দেশের ১২টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে ৯টি কলেজে অধ্যক্ষ এবং ৩টি কলেজে উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের তথ্য প্রকাশ করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নওগাঁর মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. বদরুল ইসলাম। জয়পুরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হয়েছেন অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম। পটুয়াখালীর দশমিনা সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক গাজী সবুজ আহম্মদকে।

এ ছাড়া টাঙ্গাইলের ইব্রাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান। শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হয়েছেন অধ্যাপক মো. আনিসুর রহমান এবং যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ।

ঢাকার উত্তরা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দীন ভূঁইয়াকে। লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের নতুন অধ্যক্ষ হয়েছেন কলেজটির সাবেক উপাধ্যক্ষ আনোয়ার হোসেন। নোয়াখালীর সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক অনুপম চন্দ্র দাস।

অন্যদিকে, তিনটি সরকারি কলেজে উপাধ্যক্ষ পদেও নতুন নিয়োগ দেওয়া হয়েছে। পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ হয়েছেন অধ্যাপক মুহাম্মদ শাহীন রেজা। পটুয়াখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক সৈয়দ সাদিয়াল ফেরদৌস এবং বরিশাল সরকারি কলেজের উপাধ্যক্ষ হয়েছেন অধ্যাপক আবদুস সামাদ।

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব পদায়ন ও বদলির আদেশ কার্যকর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

রাতে একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ, যেভাবে জানবেন

রাতে একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ, যেভাবে জানবেন

পুকুরে ভাসছিল আনসার সদস্যের মরদেহ

পুকুরে ভাসছিল আনসার সদস্যের মরদেহ

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৭০

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৭০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App