×

যুক্তরাজ্য

যুক্তরাজ্যের নতুন ভিসা নীতিতে ঝুঁকিতে বাংলাদেশ-পাকিস্তান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৬:১৮ পিএম

যুক্তরাজ্যের নতুন ভিসা নীতিতে ঝুঁকিতে বাংলাদেশ-পাকিস্তান

ছবি : সংগৃহীত

যুক্তরাজ্য সরকারের বিতর্কিত ‘ইমার্জেন্সি ব্রেক’ বা জরুরি ভিসা স্থগিতাদেশ বর্তমানে চারটি দেশের ওপর বহাল রয়েছে। আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার ও সুদানের নাগরিকদের জন্য স্টুডেন্ট ভিসা সম্পূর্ণ বন্ধ রয়েছে। এদিকে, ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ নতুন ‘কমপ্লায়েন্স-নির্ভর’ সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন, যা বাংলাদেশ ও পাকিস্তানের মতো উচ্চ-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পরোক্ষ নিষেধাজ্ঞা হিসেবে কাজ করতে পারে।

আগামী ১ জুন থেকে কার্যকর হতে যাওয়া ‘রেড-অ্যাম্বার-গ্রিন’ কাঠামো যুক্তরাজ্যের উচ্চশিক্ষা খাতে বড় ধরনের পরিবর্তন আনছে। আগে যেখানে ১০ শতাংশ ভিসা প্রত্যাখ্যানের হার সহনীয় ছিল, এখন কোনও বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ভিসা প্রত্যাহারের হার ৫ শতাংশ ছাড়ালেই সেটি ‘রেড’ তালিকায় পড়বে। আর ‘গ্রিন’ তালিকায় থাকতে হলে এই হার ৪ শতাংশের নিচে রাখতে হবে। কোনো প্রতিষ্ঠান ‘রেড’ তালিকায় গেলে তাদের লাইসেন্স বাতিল না হলেও নতুন শিক্ষার্থী ভর্তির কোটা অন্তত ১০ শতাংশ কমিয়ে দেওয়া হবে এবং চূড়ান্ত সতর্কবার্তার আওতায় আনা হবে।

আরো পড়ুন : ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাবে ব্রিটিশ পার্লামেন্টের ৭৫ এমপির স্বাক্ষর

বাংলাদেশ ও পাকিস্তানের ক্ষেত্রে এই নীতি ইতোমধ্যেই এক ধরনের ‘সাইলেন্ট সাসপেনশন’ তৈরি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ তথ্য অনুযায়ী, এসব দেশের ভিসা প্রত্যাহারের হার নির্ধারিত সীমার তুলনায় কয়েক গুণ বেশি। ফলে লাইসেন্স রক্ষার চিন্তায় যুক্তরাজ্যের অনেক বিশ্ববিদ্যালয় ঢাকা ও ইসলামাবাদ থেকে নতুন শিক্ষার্থী ভর্তি সাময়িকভাবে কমিয়ে দিয়েছে। এতে কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা ছাড়াই এসব দেশ থেকে শিক্ষার্থী যাওয়ার হার উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।

ভিসা নীতি কঠোর করার পাশাপাশি আশ্রয় ব্যবস্থাতেও বড় পরিবর্তন আনা হয়েছে। চলতি বছরের মার্চ থেকে কার্যকর ‘কোর প্রটেকশন’ ব্যবস্থার অধীনে বৈধ ভিসা নিয়ে এসে আশ্রয় প্রার্থনা করলে আর স্থায়ী বসবাসের সুযোগ মিলবে না। পরিবর্তে প্রতি ৩০ মাস অন্তর নবায়নযোগ্য অস্থায়ী অনুমতি দেওয়া হবে। স্থায়ী বসবাসের আবেদন করতে হলে এখন ২০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এছাড়া, এই শ্রেণির ব্যক্তিরা কেবল উচ্চ-দক্ষতাসম্পন্ন বা ডিগ্রি-স্তরের পেশায় কাজের সুযোগ পাবেন, ফলে সাধারণ শ্রমবাজারে প্রবেশের পথ সংকুচিত হবে।

আগামী ২৮ মে শেষ হতে যাওয়া ‘ফ্যামিলি রিটার্নস’ পরামর্শ প্রক্রিয়ার মাধ্যমে সরকার আরো কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে। এ বিষয়ে ব্যারিস্টার সালাহ উদ্দীন সুমন জানান, নতুন নীতি কার্যকর হলে কোনো শিক্ষার্থী বা কর্মী যুক্তরাজ্যে গিয়ে আশ্রয় চাইলে তার পরিবারকে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো সহজ হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ জানিয়েছেন, ১৮ মাসের পর্যবেক্ষণ সময়ে যারা নিয়ম মানতে ব্যর্থ হবে, তাদের ক্ষেত্রে আনুষ্ঠানিক স্থগিতাদেশ আরোপ করা হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

অস্ট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন বেরোবি শিক্ষক আনোয়ার

অস্ট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন বেরোবি শিক্ষক আনোয়ার

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন

বিপুল পরিমাণ শুটারগান ও সরঞ্জাম উদ্ধার

বিপুল পরিমাণ শুটারগান ও সরঞ্জাম উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App