×

যুক্তরাজ্য

ব্রিটিশ প্রধানমন্ত্রী পদে আলোচনায় কে এই বার্নহাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৯:২৭ এএম

ব্রিটিশ প্রধানমন্ত্রী পদে আলোচনায় কে এই বার্নহাম

ছবি : সংগৃহীত

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের পর সম্ভাব্য একাধিক প্রার্থীর নাম সামনে এসেছে। সোমবার (২২ জুন) স্টারমার পদত্যাগের ঘোষণা দেওয়ার পর সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন যুক্তরাজ্যের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে অ্যান্ডি বার্নহাম। কিছুদিন আগেও তিনি গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

চলতি মে মাসে স্টারমারের পদত্যাগের দাবি ওঠার পর বার্নহাম মেয়রের দায়িত্ব ছেড়ে দেন। এরপর তিনি উত্তর-পশ্চিম ইংল্যান্ডের মেকারফিল্ড আসনের উপনির্বাচনে অংশ নেন। গত শুক্রবার ওই নির্বাচনে জয়ী হয়ে তিনি মেয়র পদ ছেড়ে পার্লামেন্ট সদস্য হন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৫৬ বছর বয়সি বার্নহাম ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত তৎকালীন লেবার প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। পরে তিনি দুইবার লেবার পার্টির নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ২০১০ সালে এড মিলিব্যান্ড এবং ২০১৫ সালে জেরেমি করবিনের কাছে পরাজিত হন। এরপর তিনি গ্রেটার ম্যানচেস্টারের মেয়র নির্বাচিত হন।

আরো পড়ুন : কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী?

উত্তর ইংল্যান্ডের এই অঞ্চলের মেয়র থাকাকালে ২০২০ সালে বার্নহাম তৎকালীন কনজারভেটিভ সরকারের নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেন। কোভিড পরিস্থিতির সময় প্রধানমন্ত্রী বরিস জনসন পর্যাপ্ত ক্ষতিপূরণ ছাড়া ম্যানচেস্টারে কঠোর বিধিনিষেধ আরোপ করতে চাইলে তিনি এর বিরোধিতা করেন।

এই অবস্থানের কারণে উত্তর ইংল্যান্ডে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এবং ‘কিং অব দ্য নর্থ’ বা উত্তরের রাজা হিসেবে পরিচিতি পান। এর মাধ্যমে জাতীয় রাজনীতিতেও তার অবস্থান আরো শক্তিশালী হয়।

স্টারমারের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বার্নহামের নামের পাশাপাশি আলোচনায় এসেছে তার প্রবর্তিত ‘ম্যানচেস্টারিজম’ ধারণাও। এই দর্শনের মূল কথা হলো ব্যবসাবান্ধব নীতি ও সামাজিক ন্যায়ের সমন্বয়।

বার্নহাম মনে করেন, ম্যানচেস্টারের অর্থনৈতিক সাফল্যের অভিজ্ঞতা কাজে লাগিয়ে যুক্তরাজ্যের অর্থনীতিকে নতুনভাবে গড়ে তোলা সম্ভব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধকে খাটো করতে জুলাইকে ব্যবহারকারীরা ‘ধান্ধাবাজ’: আসিফ নজরুল

মুক্তিযুদ্ধকে খাটো করতে জুলাইকে ব্যবহারকারীরা ‘ধান্ধাবাজ’: আসিফ নজরুল

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App