×

যুক্তরাজ্য

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান শিক্ষিকা, অতঃপর...

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান শিক্ষিকা, অতঃপর...

ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের ইংল্যান্ডের সাউদাম্পটনের একটি বিদ্যালয়ের সাবেক শিক্ষিকার বিরুদ্ধে ১৬ বছর বয়সী এক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিচার শুরু হয়েছে। অভিযুক্ত ব্রনওয়েন জেমসের বয়স ৩০ বছর। তিনি বিটার্ন পার্ক স্কুলে শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

উইনচেস্টার ক্রাউন আদালতে রাষ্ট্রপক্ষের অভিযোগ, শিক্ষকতার দায়িত্বে থাকা অবস্থায় ব্রনওয়েন জেমস ওই কিশোর শিক্ষার্থীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন এবং একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

আদালতে শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী এডওয়ার্ড কালভার জানান, শুরুতে ওই শিক্ষার্থীর পাঠানো স্ন্যাপচ্যাট ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করলেও পরে তা গ্রহণ করেন জেমস। এরপর দুজনের মধ্যে নিয়মিত বার্তা আদান-প্রদান শুরু হয়, যা ধীরে ধীরে ঘনিষ্ঠ সম্পর্কে রূপ নেয় বলে অভিযোগ করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের ভাষ্য অনুযায়ী, পরবর্তীতে তারা বিদ্যালয়ের বাইরে দেখা করেন। এক পর্যায়ে তাদের মধ্যে শারীরিক ঘনিষ্ঠতা তৈরি হয় বলে আদালতে অভিযোগ করা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী আদালতে দেওয়া সাক্ষ্যে দাবি করেছে, শুরুতে সম্পর্কটি তার কাছে স্বাভাবিক মনে হলেও পরে সে বুঝতে পারে, তাকে মানসিকভাবে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করা হচ্ছিল। ব্যক্তিগত সময়েও অভিযুক্ত শিক্ষিকা তাকে ‘মিস’ বলে সম্বোধন করার নির্দেশ দিতেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শিক্ষক হিসেবে নিজের দায়িত্ব ও পদমর্যাদার অপব্যবহার করে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগে ব্রনওয়েন জেমসের বিরুদ্ধে চারটি পৃথক অভিযোগ আনা হয়েছে।

তবে আদালতে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজের অবস্থানের পক্ষে বক্তব্য দিয়েছেন।

বুধবার জুরি ভেঙে দেওয়ায় মামলার বিচার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। নতুন জুরি গঠনের পর বৃহস্পতিবার থেকে পুনরায় মামলার শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।

সূত্র: নিউইয়র্ক পোস্ট


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের ভায়াবহ সংঘর্ষ

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের ভায়াবহ সংঘর্ষ

লংমার্চ নিয়ে নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন গোলাম পরওয়ার

লংমার্চ নিয়ে নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন গোলাম পরওয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে বিরোধীদলের কাছে বিকল্প পরিকল্পনা চাইলেন রিজভী

গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে বিরোধীদলের কাছে বিকল্প পরিকল্পনা চাইলেন রিজভী

পুলিশের গাড়ি ঘেরাও করে হামলা, আহত ৬

পুলিশের গাড়ি ঘেরাও করে হামলা, আহত ৬

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App