×

যুক্তরাষ্ট্র

হ্যারিকেন মিল্টন

১০০ বছরের মধ্যে সবচেয়ে বিধ্বংসী ঝড়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০৯:৩৮ এএম

১০০ বছরের মধ্যে সবচেয়ে বিধ্বংসী ঝড়

হ্যারিকেন মিল্টনের প্রভাবে ফ্লোরিডার মধ্যাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা দেখা দিতে পারে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শক্তিশালী সামুদ্রিক ঝড় হ্যারিকেন হেলেনের আঘাতে বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসপ্রাপ্ত বাড়ি গুলো সরানোর আগেই ফ্লোরিডায় আসছে আরেকটি শক্তিশালী হ্যারিকেন। সামুদ্রিক এই ঝড়ের নাম হ্যারিকেন মিল্টন। স্থানীয় সময় বুধবার (৯ অক্টোবর) আঘাত হানবে শক্তিশালী এই সামুদ্রিক ঝড়। এই হ্যারিকেনটি এতটাই শক্তিশালী যে এটির প্রভাবে ফ্লোরিডার টাম্পা বে-তে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

সাধারণ মানুষ যেন হ্যারিকেনটির শক্তি বুঝতে পারেন সেজন্য টাম্পা- বের মানুষকে বিভিন্ন সতর্কতা দেয়া হচ্ছে। সর্বশেষ সতর্কতায় টাম্পার জাতীয় আবহাওয়া সার্ভিস এক বিবৃতিতে বলেছে, যদি ঝড়টির গতিপথ একই রকম থাকে। এটি গত ১০০ বছরের মধ্যে টাম্পাতে সবচেয়ে বিধ্বংসী ঝড় হবে। মিল্টন এখনো ফ্লোরিডা উপকূলের জন্য বিপর্যয়কর ঝুঁকি হিসেবে অবস্থান করছে।

এছাড়া হ্যারিকেন মিল্টনের প্রভাবে ফ্লোরিডার মধ্যাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা দেখা দিতে পারে।

আরো পড়ুন : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিল্টন’, আঘাত হানবে কখন-কোথায়

এদিকে হ্যারিকেনের শক্তি বৃদ্ধি পাওয়ায় সেখানকার সাধারণ মানুষকে বাধ্যতামূলকভাবে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। বুধবার এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে এমন অবস্থায় হাজার হাজার মানুষ সেখান থেকে পালিয়ে যাচ্ছেন।

স্থানীয় কর্তৃপক্ষ ফ্লোরিডার পশ্চিম উপকূলের সব মানুষকে বাধ্যতামূলকভাবে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। আর এমন নির্দেশনার পরই রাস্তায় গাড়ির সংখ্যা বেড়ে যায়। এতই মানুষ সেখান থেকে পালাচ্ছেন যে পুরো রাস্তায় গাড়ির জট তৈরি হয়েছে। সেখানকার এক বাসিন্দা পরিস্থিতিকে ভয়াবহ হিসেবে উল্লেখ করেছেন।

সরে যাওয়ার নির্দেশ দেয়া সত্ত্বেও যারা থেকে যাচ্ছেন তাদের সতর্ক করে দিয়েছেন টাম্পা বে-র মেয়র জেন ক্যাস্টর। তিনি বলেন, হ্যারিকেন মিল্টন সেখানে বিপর্যয়কর প্রভাব ফেলবে। যদি নির্দেশনা অনুযায়ী সরে না যান তাহলে আপনারা নিশ্চিতভাবে মারা যাবেন। মানুষকে সরে যেতে হবে। সত্যি বলতে আমি আমার জীবনে এমন কিছু (হ্যারিকেন) আগে কখনো দেখিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হ্যারিকেন মিল্টন এখনো একটি ক্যাটাগরি-৪ হ্যারিকেন হিসেবে রয়েছে। তবে এটি ক্যাটাগরি-৫ এ পরিণত হতে পারে। এমন পরিস্থিতিতে নিজের জার্মানি ও অ্যাঙ্গোলা সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App