×

যুক্তরাষ্ট্র

এবার রিপাবলিকানদের দখলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৩:০৫ পিএম

এবার রিপাবলিকানদের দখলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ

রিপাবলিকানরা অ্যারিজোনায় জয়ের পরে ৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদে কমপক্ষে ২১৮টি আসন জিতেছেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নির্বাচনে সিনেট জয়ের পর এবং প্রতিনিধি পরিষদে হাউজ অব রিপ্রেজেনন্টেটিভস নিয়ন্ত্রণ নিল রিপাবলিকানরা। ফলে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইন প্রণয়নে তার ক্ষমতা এগিয়ে নেয়ার ক্ষেত্রে আরো এগিয়ে গেলেন। 

বুধবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, রিপাবলিকানরা অ্যারিজোনায় জয়ের পরে ৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদে কমপক্ষে ২১৮টি আসন জিতেছেন।

সিনেটে রিপাবলিকানদের নিয়ন্ত্রণের পাশাপাশি প্রতিনিধি পরিষদেও তাদের আধিপত্য নিশ্চিত হওয়ায় কর ও ব্যয় সংকোচন, জ্বালানি খাতে নিয়ন্ত্রণ শিথিলকরণ ও সীমান্ত নিরাপত্তা নিয়ন্ত্রণের মতো একটি বিস্তৃত অ্যাজেন্ডা বাস্তবায়নের সুযোগ পাবেন ট্রাম্প।

রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন ফক্স নিউজকে গত সপ্তাহে বলেছেন, আমাদের জনগণের জন্য যে কাজ করতে হবে এবং আমরা করব।

বাইডেনের মেয়াদের গত দুই বছর কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ বিরোধীদল রিপাবলিকানের নিয়ন্ত্রণে ছিল। এ সময় বিভিন্ন নীতি বাস্তবায়নে বাইডেন প্রস্তাব পাস করতে বাধার মুখে পড়েছেন। আর এবার ক্ষমতার অন্তত প্রথম দুই বছর ট্রাম্প অনেকটা বাধা ছাড়াই নিজের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের সুযোগ পাবেন।

ট্রাম্প ইতোমধ্যেই জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে নিউইয়র্কের প্রতিনিধি এলিস স্টেফানিক এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ফ্লোরিডার প্রতিনিধি মাইক ওয়াল্টজ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নেতৃত্ব দেয়ার জন্য জাতীয় গোয়েন্দা বিভাগের সাবেক পরিচালক জন র‍্যাটক্লিফ মনোনীত করেছেন। এছাড়া ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথ পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী এবং তার দীর্ঘদিনের বন্ধু স্টিভেন উইটকফকে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত হিসেবে বেছে নিয়েছেন।

টাইমলাইন: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App