×

যুক্তরাষ্ট্র

মস্কো-ওয়াশিংটন হটলাইন আর কাজ করবে না: রাশিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০২:৩৫ পিএম

মস্কো-ওয়াশিংটন হটলাইন আর কাজ করবে না: রাশিয়া

রাশিয়ার রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ। ছবি : সংগৃহীত

সাবেক সোভিয়েত ইউনিয়নের যুগে শীতল যুদ্ধের আবহে যুক্তরাষ্টের সঙ্গে দূরত্ব ঘোচাতে ১৯৬২ সালে চালু হয় মস্কো-ওয়াশিংটন হটলাইন। কিন্তু ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে দূর-পাল্লার অস্ত্র ব্যবহারের অনুমোতি দেয়ার পর আবারো দূরত্ব বেড়েছে দুই পরাশত্তি সম্পন্ন দেশের।

রাশিয়ার রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বলেছেন, মস্কো-ওয়াশিংটন হটলাইন আর কাজ করবে না। খবর রুশ বার্তাসংস্থা তাসের।

১৯৬২ সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পরিপ্রেক্ষিতে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন নেতাদের জন্য তৈরি করা মস্কো-ওয়াশিংটন হটলাইন।

দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ ইস্যুতে যোগাযোগের এই চ্যানেলটি এখন পর্যন্ত সক্রিয় আছে কিনা জিজ্ঞাসা করা হলে রাশিয়ার রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ উত্তরে বলেন, না। আমাদের কাছে এখন দুই রাষ্ট্রপতির জন্য একটি বিশেষ সুরক্ষিত যোগাযোগের চ্যানেল রয়েছে। তাছাড়া, বিকল্প হিসেবে প্রয়োজনে ভিডিও কনফারেন্সেও তারা কথা বলতে পারবেন।

আরো পড়ুন : মার্কিন সহায়তা কমালে ইউক্রেন যুদ্ধে হারবে

পেসকভ আরো বলেন, ক্রেমলিনের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট মস্কো-ওয়াশিংটন হটলাইনটির মাধ্যমে সর্বশেষ ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি কথা বলেছিলেন।

সাবেক সোভিয়েত ইউনিয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতাদের মধ্যে জরুরি আলোচনার জন্য কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পরে ওয়াশিংটন-মস্কো হটলাইন চালু করা হয়েছিল। এটি ১৯৬৩ সালের ৩০ আগস্ট থেকে কাজ করা শুরু করে।

স্নায়ুযুদ্ধের সময়, লাইনটি জরুরি অবস্থায় সঠিকভাবে ব্যবহার করা হয়েছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে- রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন প্রয়োজন, তখনই সরাসরি ফোনে যোগাযোগ করতে পেরেছেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App