×

যুক্তরাষ্ট্র

একদিনে ১৫০০ মার্কিনির সাজা মাফ করলেন বাইডেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১১:১০ এএম

একদিনে ১৫০০ মার্কিনির সাজা মাফ করলেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

এক দিনে ১৫০০ মার্কিনির সাজা মাফ করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। এক দিনে এতজনের সাজা মওকুফ করার ঘটনা কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য এটাই প্রথম।বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) হোয়াইট হাউজ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলে দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, যাদের ক্ষমা করা হয়েছে তাদের মধ্যে একটি বড় অংশকে কোভিড-১৯ মহামারি চলাকালীন গৃহবন্দি করে রাখা হয়েছিল। এছাড়া তাদের মধ্যে ৩৯ জন মারিজুয়ানা মাদক গ্রহণের মতো অহিংস অপরাধের জন্য সাজা ভোগ করছিলেন।

প্রেসিডেন্ট বাইডেনের ছেলে হান্টারকে ক্ষমা করার দুই সপ্তাহ পর এই ঘোষণা দেয়া হলো।

হোয়াইট হাউজ বিবৃতিতে আরো বলেছে, বাইডেনের এই ঘোষণায় পরিবার থেকে আলাদা হয়ে যাওয়াদের পুনর্মিলন ঘটানো, সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য বাড়ানো এবং বিচ্ছিন্নদের পরিবারে ফিরিয়ে আনার প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে।

আরো পড়ুন : ক্ষমতায় আসার পর ট্রাম্পের বড় পরিকল্পনা: ‘অপরাধ ছাড়া গ্রেপ্তারের’ অনুমতি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App