×

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে স্কুলে এলোপাতাড়ি গুলিতে শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৮:১৮ এএম

যুক্তরাষ্ট্রে স্কুলে এলোপাতাড়ি গুলিতে শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৩

যুক্তরাষ্ট্রে স্কুলে এলোপাতাড়ি গুলি

যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের ম্যাডিসনে একটি খ্রিস্টান স্কুলে ১৭ বছর বয়সী এক ছাত্রীর গুলিতে এক শিক্ষক ও একজন শিক্ষার্থী নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারী ছাত্রীও প্রাণ হারান।

পুলিশ প্রথমে নিহতের সংখ্যা ৫ বললেও পরে তা সংশোধন করে ৩ জন বলে নিশ্চিত করেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত সাতজন। খবর এবিসি নিউজের।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে ম্যাডিসনের অ্যাবানড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে এই হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন টিনএজার।

ম্যাডিসন পুলিশ প্রধান শোন বার্নস বলেছেন, নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলার পরপরই ঘটনাস্থলে গিয়ে পুলিশ স্কুলের আশপাশের রাস্তা বন্ধ করে দেয়।

এ ঘটনায় একটি তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ম্যাডিসন পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, একটি তদন্ত চলমান রয়েছে। নতুন কোনো তথ্য পেলেই তা প্রকাশ করা হবে।

ঘটনার প্রতিক্রিয়ায় উইসকনসিনের গভর্নর টনি ইভার্স এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা শিক্ষার্থী, শিক্ষক এবং অ্যাবানড্যান্ট লাইফ স্কুলের সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য প্রার্থনা করছি। আমরা আরো তথ্যের জন্য অপেক্ষায় আছি এবং ফার্স্ট রেস্পন্ডারদের প্রতি কৃতজ্ঞ যারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

অ্যাবানড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুল একটি ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এবং তাদের ওয়েবসাইট অনুসারে কিন্ডারগার্টেন থেকে হাইস্কুল পর্যন্ত প্রায় ৩৯০ জন শিক্ষার্থী রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App