×

যুক্তরাষ্ট্র

হাসপাতালে বিল ক্লিনটন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৩ এএম

হাসপাতালে বিল ক্লিনটন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। ছবি : সংগৃহীত

জ্বরে আক্রান্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় সোমবার (২৩ ডিসেম্বর) তাকে ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। ক্লিনটনের হাসপাতালে ভর্তি তথ্য নিশ্চিত করেছে তার কার্যালয়।

৭৮ বছর বয়সী সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে চলতি বছরে বেশ কয়েকবার শারীরিক সমস্যার মুখে পড়তে হয়েছে।

ক্লিনটনের কার্যালয়ের উপপ্রধান কর্মকর্তা অ্যাঞ্জেল ইউরেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, জ্বরে আক্রান্ত হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা এবং পর্যবেক্ষণের জন্য সোমবার বিকেলে প্রেসিডেন্ট ক্লিনটনকে জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

এর আগে ২০২১ সালের অক্টোবরে রক্তের সংক্রমণে কারণে ক্লিনটনকে পাঁচ রাত হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। এছাড়া ২০০৪ সালে ৫৮ বছর বয়সে তার হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তাকে জীবনযাপনের ধারা পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। জীবনধারা বদলের নিজের চেষ্টা নিয়ে জনসম্মুখে কথাও বলেছিলেন ক্লিনটন।

যুক্তরাষ্ট্রে ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত দুই মেয়াদে ক্ষমতায় ছিলেন বিল ক্লিনটন।

আরো পড়ুন : নিজের বিমানে ‘ঘুমিয়ে’ বাইডেন! নিহত মার্কিন সেনাদের দেহের অপেক্ষায় পরিবার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App