×

যুক্তরাষ্ট্র

দাবানল বিপর্যয়ে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াল কানাডা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৮:২০ এএম

দাবানল বিপর্যয়ে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াল কানাডা

এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ছবি : সংগৃহীত

প্রতিবেশী দেশ কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর হুমকি দিয়ে আসছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন বক্তব্যের প্রতিবাদও জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর মধ্যেই ভয়ানক দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। আগ্রাসী আগুনে জ্বলে পুড়ে ছাড়খার হয়ে গেছে লাখো ঘরবাড়ি ও বিষয়-সম্পত্তি। প্রাণ হারিয়েছেন অনেক মানুষ।

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কানাডা। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা দিয়েছেন, ক্যালিফোর্নিয়ার দাবানলের বিরুদ্ধে লড়াই করতে সহায়তার জন্য ৬০ জন দমকলকর্মী পাঠাচ্ছে তার দেশ।

রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেন ট্রুডো।

এদিকে ভয়াবহ দাবানলে লস অ্যাঞ্জেলেসের এক লাখ ৮০ হাজারের বেশি মানুষ তাদের বাড়ি ঘর ছেড়েছেন এবং এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

তবে আগুন, ধোঁয়া ও ধ্বংসাবশেষের মাঝেও অন্য যে প্রসঙ্গটি বারবার উঠে এসেছে—তা হলো উদ্ধার তৎপরতা ও বিশৃঙ্খল পরিস্থিতি।

আরো পড়ুন : লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ন্ত্রণে যোগ দিয়েছেন কারাবন্দিরাও

দাবানলের ঘটনায় লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ সতর্কতা জারির পাশাপাশি বাড়িঘর ছেড়ে নিরাপদে যাওয়ার আদেশ জারি করলে বাসিন্দারা দ্রুত সাড়া দেন।

কেন এত দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল

লস অ্যাঞ্জেলেসে গত কয়েক দশক ধরে খরা, এরপর সাম্প্রতিক বছরগুলো ভারী বৃষ্টিপাত, পরে শরৎ ও শীতকালের শুষ্ক পরিস্থিতিতে ফিরে আসা সবই আগুনের জ্বালানি হিসেবে কাজ করেছে।

শক্তিশালী স্যান্টা আনা বাতাস গাছপালাগুলো শুকিয়ে ফেলে আগুন দ্রুত ছড়িয়ে দিয়েছে। স্যান্টা আনা বাতাস হলো শক্তিশালী, শীতল, শুষ্ক, ঝড়ো বাতাস যাকে কখনো কখনো ডেভিল উইন্ডসও বলা হয়। এই উচ্চ-চাপ বায়ু যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের গ্রেট বেসিন এলাকা যা মূলত নেভাডা, ইউটাহ, আইডাহো ও দক্ষিণ-পূর্ব ওরেগনের উসর মরুভূমি অঞ্চল থেকে উৎপন্ন হয় এবং ক্যালিফোর্নিয়ার দিকে প্রবাহিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App