×

যুক্তরাষ্ট্র

আনুষ্ঠানিকভাবে টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৩:৩৪ পিএম

আনুষ্ঠানিকভাবে টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রে

দেশটিতে ১৭০ মিলিয়ন টিকটক ব্যবহারকারী রয়েছেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হয়েছে চীনের তৈরি জনপ্রিয় অ্যাপ টিকটক। দেশটির আইনপ্রণেতারা এটি নিষিদ্ধ করেন। 

এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিল অ্যাপটির পরিচালনাকারীরা। তবে আদালত সর্বসম্মতিক্রমে নিষিদ্ধের পক্ষেই রায় দিয়েছে। খবর রয়টার্সের।

মার্কিন আইনপ্রণেতারা গত বছরের এপ্রিলে এ নিয়ে একটি আইন পাস করেন। এতে টিকটককে শর্ত দেওয়া হয়েছিল, চীনের পেরেন্ট কোম্পানির সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করতে হবে। 

বিষয়টিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করে তারা সিদ্ধান্ত নেন ২০২৫ সালের ১৯ জানুয়ারি থেকে নিষিদ্ধ হবে অ্যাপটি। তবে যদি তারা পেরেন্ট কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাহলে যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালানোর সুযোগ পাবে।

আরো পড়ুন : দ্বিতীয় কার্যদিবস থেকেই অভিবাসী তাড়াবেন ট্রাম্প!

আদালত তার রায়ে বলেছেন, যেহেতু টিকটক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তাই এটি নিষিদ্ধ করায় বাকস্বাধীনতা ক্ষুণ্ন হবে না। দেশটিতে ১৭০ মিলিয়ন টিকটক ব্যবহারকারী রয়েছেন।

তবে বিশেষজ্ঞরা বলছেন, যাদের মোবাইল বা অন্যান্য ডিভাইসে অ্যাপটি ডাউনলোড করা আছে, তারা এটি আপাতত ব্যবহার করতে পারবেন। কিন্তু নিষেধাজ্ঞার কারণে নতুন করে কেউ আর অ্যাপ ডাউনলোড এবং আপডেট করতে পারবেন না। এতে ধীরে ধীরে এটি অকার্যকর হয়ে পড়বে।

এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন জানিয়েছে, তারা নিষেধাজ্ঞাটি কার্যকর করবে না। এর বদলে বিষয়টি ট্রাম্প প্রশাসনের ওপর ছেড়ে দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App