×

যুক্তরাষ্ট্র

ট্রাম্প প্রশাসন থেকে সরে যাচ্ছেন ইলন মাস্ক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৫, ০৮:৪১ এএম

ট্রাম্প প্রশাসন থেকে সরে যাচ্ছেন ইলন মাস্ক

ধনকুবের ইলন মাস্ক। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে সরকারি ব্যয় সংকোচন কার্যক্রমের মেয়াদ শেষ হওয়ায় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক।

চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর সরকারি দক্ষতা বিভাগ (ডিওজিই)-এর দায়িত্ব দেওয়া হয় মাস্ককে। ‘বিশেষ সরকার কর্মচারী’ হিসেবে নিয়োগ পাওয়া মাস্ক বছরে সর্বোচ্চ ১৩০ দিন পর্যন্ত এই দায়িত্ব পালন করতে পারবেন। সেই হিসেবে তার সময়সীমার শেষ ধাপ এখন পার হচ্ছে।

মাস্ক এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বলেন, সরকারের বিশেষ কর্মচারী হিসেবে আমার সময়সীমা শেষ হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পকে আমি ধন্যবাদ জানাই—তিনি আমাকে এই দায়িত্ব দিয়ে আস্থা রেখেছেন। আমি বিশ্বাস করি, ব্যয় সংকোচন সংস্থাটি ভবিষ্যতে সরকারের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে।

তিনি আরো লেখেন, এই সংস্থাটি সময়ের সঙ্গে সঙ্গে আরো কার্যকর ও শক্তিশালী হয়ে উঠবে বলে আমি আশাবাদী।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা সংবাদ সংস্থা সেমাফোরকে জানিয়েছে, মাস্কের সরকারি দায়িত্ব পালনের কার্যক্রম বুধবার রাতেই শেষ হবে। 

আরো পড়ুন : ট্রাম্প-পুতিনকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব জেলেনস্কির, নেপথ্য কারণ কি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App