×

যুক্তরাষ্ট্র

ইউক্রেনে যুদ্ধ বন্ধে রাশিয়াকে ১০ দিনের আল্টিমেটাম ট্রাম্পের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১০:০৯ এএম

ইউক্রেনে যুদ্ধ বন্ধে রাশিয়াকে ১০ দিনের আল্টিমেটাম ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইউক্রেনের চলমান যুদ্ধ বন্ধে রাশিয়াকে ১০ দিনের আল্টিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে যুদ্ধ বন্ধ না হলে মস্কোর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, যার মধ্যে শুল্ক আরোপ এবং নতুন নিষেধাজ্ঞা রয়েছে।

বুধবার (৩০ জুলাই) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প এয়ার ফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, যুদ্ধ বন্ধ না হলে আমরা শুল্ক আরোপ করব এবং অন্যান্য পদক্ষেপ নেব।

ট্রাম্প বলেন, আমি জানি না এতে রাশিয়ার কিছু হবে কি না, কারণ মনে হয় ওরা যুদ্ধ চালিয়ে যেতে চায়। তবে আমরা শুল্কসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এতে কাজ হবে কি না, দেখা যাবে।

তিনি বলেন, সোমবার তিনি রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা এবং ‘সেকেন্ডারি ট্যারিফ’ আরোপের হুমকি দেন, যা রাশিয়ার সঙ্গে ব্যবসা করা তৃতীয় দেশগুলোকেও শুল্কের আওতায় আনবে। এ সময় তিনি রাশিয়াকে যুদ্ধ থামাতে ১০ থেকে ১২ দিনের সময়সীমা বেঁধে দেন, যা আগে ঘোষিত ৫০ দিনের সময়সীমার তুলনায় অনেক কম।

আরো পড়ুন : রাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

তবে মঙ্গলবার তিনি এই সময়সীমা আরো কমিয়ে আগামী ৮ আগস্টের মধ্যে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। এর আগে রাশিয়াকে যুদ্ধবিরতির জন্য ৫০ দিনের সময়সীমা দিয়েছিলেন ট্রাম্প, যা শেষ হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের শুরুতে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি হতাশা প্রকাশ করে বলেন, আমি পুতিনের ওপর খুবই হতাশ। কারণ, সে হঠাৎ করে কোনো এক শহরে-যেমন কিয়েভে রকেট হামলা চালায়, আর এতে বৃদ্ধাশ্রমে থাকা বহু মানুষ প্রাণ হারায়।

ট্রাম্প আরো বলেন, আমাকে এখন পুরো বিষয়টি নতুনভাবে পর্যালোচনা করতে হচ্ছে। আমি যে ৫০ দিনের সময় দিয়েছিলাম, তা কমিয়ে আনছি, কারণ আমি মনে করি আমি ইতোমধ্যেই জানি এর উত্তর কী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App