×

যুক্তরাষ্ট্র

এপস্টেইন ফাইলে নাম, ভাঙছে গায়িকার সংসার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২২ পিএম

এপস্টেইন ফাইলে নাম, ভাঙছে গায়িকার সংসার

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিকভাবে আলোচিত ‘এপস্টেইন ফাইল’ প্রকাশের পর নতুন বিতর্কের মুখে পড়েছেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী ব্রুক জোসেফসন। বিতর্কিত অর্থনীতিবিদ জেফরি এপস্টেইন সংক্রান্ত আইনি নথিতে তার স্বামী ব্যারি জোসেফসনের নাম উল্লেখ থাকায় গায়িকা দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ব্রুক জানান, স্বামীর এপস্টেইনের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি আগে অবগত ছিলেন না। দীর্ঘ বৈবাহিক জীবনের এমন তথ্য প্রকাশিত হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। এছাড়া সন্তানদের কথা বিবেচনা করে সকলের প্রতি ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন।

আদালতের নথি অনুযায়ী, ব্যারি জোসেফসন ২০২৪ সালের ডিসেম্বরেই বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। তবে বিষয়টি এতদিন প্রকাশ্যে আসেনি। সম্প্রতি প্রকাশিত নথিতে দেখা গেছে, ২০০৮ সালে দণ্ডিত হওয়ার পরও তিনি এপস্টেইনের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। ২০১১-২০১২ সালের মধ্যে তিনি এপস্টেইনের কাছ থেকে প্রায় ৩ লাখ ৩০ হাজার ডলার ঋণ নিয়েছিলেন বলে নথিতে উল্লেখ রয়েছে। এছাড়া ই-মেইল আদান-প্রদানের কিছু অংশে তাদের ঘনিষ্ঠ যোগাযোগের প্রমাণও মিলেছে।

এদিকে বিনোদন সাময়িকী ভ্যারাইটিকে দেওয়া এক বিবৃতিতে ব্যারি জোসেফসন তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি স্বীকার করেছেন, অতীতে কিছু ই-মেইলে ব্যবহৃত ভাষা অনুচিত ও অগ্রহণযোগ্য ছিল। তবে তিনি জানিয়েছেন, সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকলেও কখনও এপস্টেইনের ব্যক্তিগত দ্বীপে যাননি। একই সঙ্গে তিনি বলেন, এপস্টেইনের কর্মকাণ্ড সম্পর্কে সন্দেহ না করা তার জীবনের বড় ভুল ছিল এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

‘এপস্টেইন ফাইল’ প্রকাশের পর বিশ্বজুড়ে প্রভাবশালী ব্যক্তি ও তারকাদের নাম সামনে আসছে। ব্রুক জোসেফসনের ব্যক্তিগত জীবনে এই প্রভাব স্পষ্ট হয়েছে, স্বামীর নাম নথিতে থাকার কারণে তিনি দাম্পত্য জীবনের বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App