×

যুক্তরাষ্ট্র

মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

আজ রাতে ইরানে ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১১:৩১ এএম

আজ রাতে ইরানে ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি

`আজ রাতে ইরানের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় বোমা হামলা হবে।'

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি (অর্থমন্ত্রী) স্কট বেসেন্ট এ কথা বলেছেন।

স্কট বেসেন্ট বলেন, মার্কিন হামলা ‘ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক, ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোর সবচেয়ে বেশি ক্ষতি করবে এবং আমরা তাদের উল্লেখযোগ্যভাবে দুর্বল করছি।’

আরো পড়ুন: দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কা, লাফিয়ে বাড়ছে তেলের দাম

বেসেন্ট ইরানকে ‘অর্থনৈতিক বিশৃঙ্খলা তৈরির চেষ্টা’ করার অভিযোগও করেছেন। হরমুজ প্রণালিতে তেহরানের নিয়ন্ত্রণের দিকে ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করেন।

এদিকে, মধ্যপ্রাচ্যে মার্কিন জাহাজ, বিমান ও রাডার সিস্টেমের অবস্থান সম্পর্কে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া, এমন খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। 

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ‘সবকিছুই ট্র্যাক করছে’ এবং সেগুলো মাথায় রেখে যুদ্ধের পরিকল্পনা সাজানো হচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার (৬ মার্চ) সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে হেগসেথ বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণ নিশ্চিন্ত থাকতে পারেন— কে কার সঙ্গে কথা বলছে সে বিষয়ে তাদের কমান্ডার-ইন-চিফ (ট্রাম্প) পুরোপুরি অবগত। প্রকাশ্যে বা গোপনে যা-ই ঘটুক না কেন, তার কড়া জবাব দেয়া হচ্ছে।’

সূত্র: আলজাজিরা

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

জামায়াত আমির বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App