×

যুক্তরাষ্ট্র

মামদানির বাড়ির সামনে মুসলিম বিরোধী বিক্ষোভ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০২:৫৬ পিএম

মামদানির বাড়ির সামনে মুসলিম বিরোধী বিক্ষোভ

নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। ছবি : সংগৃহীত

নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির বাড়ির সামনে মুসলিম-বিরোধী বিক্ষোভ চলাকালে সন্দেহজনকভাবে একটি বিস্ফোরক জাতীয় বস্তু ছোড়া হয়। শনিবার (৭ মার্চ) কট্টর দক্ষিণপন্থী নেটপ্রভাবী জেক ল্যাঙ্গের নেতৃত্বে কয়েক জন মামদানির নিউ ইয়র্কের বাসভবন গ্রেসি ম্যানসনের সামনে বিক্ষোভ করছিলেন।

পুলিশ জানিয়েছে, ছোড়া জিনিসটির মধ্যে পেরেক, নাট-বল্টুর মতো বস্তু রয়েছে। পরীক্ষার মাধ্যমে যাচাই করা হচ্ছে এটি প্রকৃত বোমা কি না। তবে ইরানের পরিস্থিতির সঙ্গে ঘটনার কোনো সম্পর্ক পাওয়া যায়নি।

পুলিশ জানায়, গাঢ় রঙের হুডি পরা এক যুবক টেপে মোড়া জিনিসটি ছুঁড়ে দেন। তিনি একই ধরনের একটি বস্তু বিক্ষোভকারীদের উদ্দেশেও নিক্ষেপ করেন। পুলিশ ওই যুবকসহ কয়েকজনকে আটক করেছে।

কমিশনার জেসিকা টিশ বলেন, ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও নিরাপত্তাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানায়, বিক্ষোভকারীরা মুসলিমদের ওপর বাধা ও কটূক্তি চালাচ্ছিল, যা এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে।

আরো পড়ুন : মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা মন্ত্রী ক্রিস্টি নোয়েম বরখাস্ত

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App