×

যুক্তরাষ্ট্র

মার্কিন নৌবাহিনীর সচিব জন ফেলান বরখাস্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১২:২১ পিএম

মার্কিন নৌবাহিনীর সচিব জন ফেলান বরখাস্ত

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর শীর্ষ বেসামরিক কর্মকর্তা ও সচিব জন ফেলান। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর শীর্ষ বেসামরিক কর্মকর্তা ও সচিব জন ফেলান তার পদ ছাড়ছেন। বুধবার (২২ এপ্রিল) এ তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। পেন্টাগনের মুখপাত্র শন পারনেল এক বিবৃতিতে বলেন, ফেলান তাৎক্ষণিকভাবে প্রশাসন ছাড়ছেন। তার স্থলে নৌবাহিনীর আন্ডারসেক্রেটারি তথা উপসচিব হাং কাও ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব নেবেন।

তবে পেন্টাগনের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, ফেলানকে আসলে বরখাস্ত করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার সম্পর্ক সম্প্রতি খারাপ হয়ে ওঠে। অনেকেই এই পদে হাং কাওকে বেশি উপযুক্ত মনে করতেন।

আরো পড়ুন : মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ

সূত্রগুলোর মতে, এক ভিডিওতে সিনেটর মার্ক কেলি সেনাদের ‘অবৈধ নির্দেশ না মানার’ পরামর্শ দেওয়ার ঘটনায় ফেলান যথেষ্ট কঠোর অবস্থান নেননি। এ কারণে হেগসেথ তাকে দায়ী করেন। এছাড়া হেগসেথের ডেপুটি স্টিফেন ফিনবার্গের সঙ্গেও তার মতবিরোধ ছিল, বিশেষ করে জাহাজ নির্মাণ প্রকল্পের ব্যবস্থাপনা নিয়ে।

আল জাজিরার সাংবাদিক অ্যালান ফিশার বলেন, এটি একটি নাটকীয় পরিবর্তন বিশেষ করে এমন সময়ে যখন মার্কিন নৌবাহিনী মধ্যপ্রাচ্যের বিভিন্ন অভিযানে ব্যাপকভাবে জড়িত। যদিও অনেক অভিযানের নেতৃত্ব দেবে সেন্টকম এবং জয়েন্ট চিফস অফ স্টাফ চেয়ারম্যান তবুও এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন বলে তিনি মন্তব্য করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

সিজেপির আন্দোলন তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App