×

যুক্তরাষ্ট্র

ইরানে হামলা করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিতে চায় ইসরায়েল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৭:৫৮ পিএম

ইরানে হামলা করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিতে চায় ইসরায়েল

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে-যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টি হওয়ায় অঞ্চলজুড়ে সংঘাতের আশঙ্কা আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশ নিতে আগ্রহী ইসরায়েল। তবে এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে তেল আবিব বলে দাবি করেছে ইসরায়েলের একাধিক সংবাদমাধ্যম।

বৃহস্পতিবার (৯ জুলাই) ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান-এর এক প্রতিবেদনে বলা হয়, দেশটির কয়েকজন কর্মকর্তা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র হতে পারে। সে ক্ষেত্রে সুযোগ তৈরি হলে ইসরায়েলও আবার ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নিতে প্রস্তুত থাকবে।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা, আগামী কয়েক দিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

একই ধরনের তথ্য প্রকাশ করেছে নিউইয়র্ক পোস্ট। জেরুজালেমভিত্তিক একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রয়োজনে ইসরায়েল আবারও সামরিক অভিযানে অংশ নিতে প্রস্তুত। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের ভাষ্য, প্রয়োজন হলে তারা পুনরায় হামলা চালাতে প্রস্তুত রয়েছে।

ওই সূত্র আরও দাবি করেছে, ইসরায়েল চায় না দেশটির নাগরিকদের আবার আশ্রয়কেন্দ্রে যেতে হোক। তবে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে সম্ভাব্য সামরিক পদক্ষেপের ঝুঁকিও তারা বিবেচনায় রাখছে।

অন্যদিকে, সিএনএন জানিয়েছে, কাতার ও পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রচেষ্টায় তুরস্কও যুক্ত হয়েছে।

এদিকে হারেৎজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কত দিন স্থায়ী হতে পারে, তা নিয়ে ইসরায়েলের নিরাপত্তা মহলে এখনো নিশ্চিত কোনো মূল্যায়ন নেই। সংশ্লিষ্ট মহলের ধারণা, পরিস্থিতি কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে।

প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, ওয়াশিংটন এই মুহূর্তে ইসরায়েলকে সরাসরি সংঘাতে যুক্ত করতে আগ্রহী নয় বলে ইসরায়েলি কর্মকর্তারা মনে করছেন। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে ইসরায়েলে সরাসরি হামলার সম্ভাবনা তুলনামূলক কম বলে তাদের মূল্যায়ন। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েলি সামরিক বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলোচনায় চলমান পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রাখার বিষয়ে উভয় নেতা একমত হয়েছেন বলে জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ

জলাবদ্ধতা নিরসনে মাঠে ডিএনসিসি প্রশাসক

জলাবদ্ধতা নিরসনে মাঠে ডিএনসিসি প্রশাসক

যারা চাঁদাবাজি করছে, আগামীতে তাদের বয়কট করতে হবে: সারজিস

যারা চাঁদাবাজি করছে, আগামীতে তাদের বয়কট করতে হবে: সারজিস

নেতাকর্মীদের এমন সুবিধা দেব না, যাতে সরকারের বদনাম হয়

আইনমন্ত্রী নেতাকর্মীদের এমন সুবিধা দেব না, যাতে সরকারের বদনাম হয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App