×

যুক্তরাষ্ট্র

২০২৭ সালে গৃহযুদ্ধের শঙ্কায় যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পিএম

২০২৭ সালে গৃহযুদ্ধের শঙ্কায় যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা, দাঙ্গা এমনকি গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন।

তার দাবি, ইরানের সঙ্গে চলমান সংঘাত এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন একসঙ্গে তীব্র আকার ধারণ করলে দেশটিতে বড় ধরনের অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী জয় এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের মতো কয়েকটি ঘটনা নিয়ে পূর্বাভাস দিয়ে আলোচনায় এসেছিলেন জিয়াং।

জিয়াংয়ের আশঙ্কা, ইরানকে ঘিরে চলমান সংঘাত শেষ পর্যন্ত বড় ধরনের স্থলযুদ্ধে রূপ নিতে পারে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলেও মনে করেন তিনি। তার মতে, এ ধরনের সংঘাত থেকে বের হতে দেশটির ১০ থেকে ২০ বছর পর্যন্ত সময় লাগতে পারে।

যুদ্ধের কারণে সেনাবাহিনীতে জনবলের ঘাটতি দেখা দিলে যুক্তরাষ্ট্রে ১৮ বছর বয়সী তরুণদের বাধ্যতামূলক সামরিক নিয়োগের ব্যবস্থা পুনরায় চালু হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছেন তিনি। একই সঙ্গে দেশের বড় শহরগুলোতে সহিংসতা ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী মোতায়েনের পরিস্থিতি তৈরি হতে পারে বলে তার ধারণা।

জিয়াং আরও সতর্ক করেছেন, যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে তেল, গ্যাস ও সারের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। এতে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি হওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রও গুরুতর অর্থনৈতিক মন্দার মুখে পড়তে পারে।

তার মতে, মূল্যস্ফীতি, অর্থনৈতিক সংকট এবং বাধ্যতামূলক সামরিক নিয়োগের বিরোধিতা থেকে ২০২৭ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ ও দাঙ্গা ছড়িয়ে পড়তে পারে। চরম পরিস্থিতিতে তা গৃহযুদ্ধের মতো সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।

তবে জিয়াং জুয়েকিনের এসব বক্তব্যকে পূর্বাভাস বা আশঙ্কা হিসেবেই দেখা হচ্ছে; এগুলো নিশ্চিত ভবিষ্যৎ ঘটনা নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুত্রবধূকে একাধিকবার ধর্ষণ করে শ্বশুর, অতঃপর...

পুত্রবধূকে একাধিকবার ধর্ষণ করে শ্বশুর, অতঃপর...

গ্যাস সংকট মোকাবিলায় বিএনপির পরিকল্পনা রয়েছে: শামা ওবায়েদ

গ্যাস সংকট মোকাবিলায় বিএনপির পরিকল্পনা রয়েছে: শামা ওবায়েদ

শিবির নেতাকে ছাত্রদল নেতার থাপ্পড়, উত্তাল ইবি ক্যাম্পাস

শিবির নেতাকে ছাত্রদল নেতার থাপ্পড়, উত্তাল ইবি ক্যাম্পাস

বিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬৯, আত্মগোপনে চিহ্নিত অপরাধীরা

বিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬৯, আত্মগোপনে চিহ্নিত অপরাধীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App