×

ভিডিও

নাসিরনগরে ব্যতিক্রমী কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, যাদুকরি কণ্ঠে মুগ্ধ সবাই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪, ০৫:৫১ পিএম

পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যতিক্রমী কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের পড়াশুনায় আগ্রহী করে তুলতেই প্রথমবারের মত এই প্রতিযোগিতার আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা প্রশাসন। এতে স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কয়েকটি ধাপে বাছাই শেষে ফাইনাল রাউন্ডে বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় নগদ অর্থসহ সনদপত্র। 


এটি কোনো টেলিভিশনের রিয়েলিটি শো নয়। এটি প্রত্যন্ত এলাকার কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার একটি দৃশ্য। যে তেলাওয়াত ও মধুর কণ্ঠ যে কাউকেই মুগ্ধ করবে।

কোরআন নাযিলের মাস পবিত্র মাহে রমজান। আর রমজান মাস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা প্রশাসন প্রথমবারের মত আয়োজন করে পবিত্র কুরআনুল তিলাওয়াত প্রতিযোগিতা। 

এতে অংশ নেয় উপজেলার ১৩টি ইউনিয়নের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এবতেদায়ি, দাখিল, আলিম-কামিল, কওমীও হেফজখানার শিক্ষার্থীরা। এছাড়া সর্বসাধারণের জন্যও উম্মুক্ত ছিল। 


৩ এপ্রিল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় গ্রান্ড ফিনালে। মোট ৭টি ক্যাটাগরিতে ১৩টি ইউনিয়ন থেকে প্রাথমিক বাছাইয়ে ৯১ জন প্রতিযোগী চুড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন।


১ম স্থান অর্জনকারী প্রত্যেককে ১০ হাজার টাকা, ২য় স্থান অর্জনকারী প্রত্যেককে ৫ হাজার টাকা এবং ৩য় স্থান অর্জনকারী প্রত্যেককে ৩ হাজার টাকাসহ ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নাসিরনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. ইমরানুল হক ভূইয়া। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশুনায় আগ্রহী করে তুলতেই এই আয়োজন করা হয়েছে যা আগামীতেও অব্যাহত থাকবে। 


উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরে আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ।

এছাড়া সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App