×

ভিডিও

নেই ঈদের আনন্দ, কোরআন পড়েই দিন কাটছে গাজাবাসীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪, ১০:৪৮ পিএম

ইসরায়েলের বর্বর হামলা কোরআন থেকে একচুলও দুরে রাখতে পারেনি গাজার বাসিন্দাদের। অনাহারে দিন কাটানো এসব মানুষ পবিত্র রমজান মাসের শেষ দিনগুলোতে কোরআন পড়েই সময় কাটাচ্ছেন। ধ্বংসস্তুপের পাশে বসে অনেক নারীকেই কোরআন পড়তে দেখা গেছে। বিশ্বের সব মুসল্লি যখন ঈদকে বরণের প্রস্তুতি নিচ্ছেন তখন কেমন আছে বাস্তুচ্যুত হয়ে পড়া গাজাবাসী? 


ইসরায়েলের বর্বর বিমান হামলায় বাস্তুচ্যুত হয়ে পড়েছেন গাজার প্রায় সব বাসিন্দা। তাদের বেশিরভাগই আশ্রয় নিয়েছেন রাফাহয়। বর্তমানে রাফাতে প্রায় ১৩ লাখ মানুষ রয়েছে। এছাড়া অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে ছিটিয়ে আছেন অনেকে।


শনিবার (৬ এপ্রিল) তুরস্কের বার্তাসংস্থা আনাদোলো নিউজ গাজার দেঈর এল-বালাহর সাধারণ মানুষের কয়েকটি ছবি প্রকাশ করেছে। যেগুলোতে দেখা যাচ্ছে, পবিত্র রমজান মাসের শেষ দিনগুলোতে কোরআন পড়ে সময় কাটাচ্ছেন বাস্তুচ্যুত এসব মানুষ।


একটি ছবিতে দেখা যাচ্ছে তাঁবুর পাশে বসে কোরআন পড়ছেন এক তরুণী। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে এক বৃদ্ধা কোরআনে হাত বুলিয়ে সেটি পড়ছেন। অপর একটি ছবিতে দেখা যাচ্ছে, পলিথিনের তৈরি তাঁবুর পাশে এক শিশুকে কোলে নিয়ে কোরআন পড়ছে এক কিশোরী।


এদিকে শেষ হতে চলেছে পবিত্র মাহে রমজান। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। আর ঈদকে বরণ করতে প্রস্তুতি নিচ্ছেন বিশ্বের সব মুসল্লি। তবে গাজার সাধারণ মানুষের মধ্যে ঈদের আনন্দ নেই। কারণ ছোট্ট এ উপত্যকার বেশিরভাগ মানুষ অনাহারে অর্ধাহাবে দিন কাটাচ্ছেন।


গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাস। এরপর ওইদিন থেকেই গাজায় হামলা চালানো শুরু করে ইসরায়েলি সেনারা। হামলায় গাজায় এখন পর্যন্ত ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো প্রায় ৮০ হাজারের বেশি মানুষ। 


ইসরায়েলি হামলায় বাড়িঘর ধসে পড়ায় বেশিরভাগ মানুষ এখন অস্থায়ী তাঁবুতে মানবেতর জীবনযাপন করছেন। পবিত্র রমজান মাস শেষ প্রান্তে চলে আসার পর ঈদকে বরণ করতে বিশ্বের সব মুসল্লি প্রস্তুতি নেন। তবে গাজার সাধারণ মানুষের মধ্যে ঈদের আনন্দ নেই। কারণ ছোট্ট এ উপত্যকার বেশিরভাগ মানুষ অনাহারে দিন কাটাচ্ছেন।


যুদ্ধ শুরুর পর চারদিক থেকে গাজাকে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি সেনারা। বন্ধ করে দেয় ত্রাণের গাড়িও। এতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছে গাজার বাসিন্দারা। যার প্রভাব পড়েছে রমজান মাসেও। বিশ্বজুড়ে কোটি কোটি মুসলিম যেখানে মুখরোচক সব খাবার দিয়ে ইফতার করছেন সেখানে ফিলিস্তিনের এক পরিবারকে ঘাস দিয়ে ইফতার করতে দেখা গেছে। আর এমনই একটি ছবি সম্প্রতি গণমাধ্যমে উঠে এসেছে। যা সবার হৃদয় ছুঁয়ে গেছে।


ছবিটিতে দেখা যায়, ফিলিস্তিনি এক পরিবার ঘাস দিয়ে ইফতার করছেন। পরে জানা যায়, অবরুদ্ধ গাজা উপত্যকার এক পরিবারের ছবি এটা।  ক্ষুধার তাড়নায় যাদের  ঘাস খেয়ে থাকতে হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App