×

ভিডিও

ভেঙে যাচ্ছে দক্ষিণী সুপারস্টার ধানুশের সংসার!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪, ০৪:৪২ পিএম

দুই বছর ধরে বিবাহবিচ্ছেদ নিয়ে নানা রকম আলোচনা–সমালোচনার মধ্য দিয়ে যেতে হচ্ছে দক্ষিণী তারকা ধানুশ ও ঐশ্বরিয়া রজনীকান্তকে। ঐশ্বরিয়া অভিনেতা রজনীকান্তের মেয়ে। জানা গেল, ধানুশ ও ঐশ্বরিয়ার ঘোষণা অনুযায়ী ১৮ বছরের সম্পর্ক সত্যিই এবার খাতা–কলমে বিচ্ছেদে রূপ নিচ্ছে। 

দুই বছর আগে বিচ্ছেদের ঘোষণা দেন ধানুশ ও ঐশ্বরিয়া। তার পর থেকেই আলাদা থাকছেন তারা। অবশেষে জানা গেল, ঐশ্বরিয়া সম্প্রতি পারিবারিক আদালতে বিচ্ছেদের জন্য আবেদন করেছেন। আরও জানা যায় যে পারস্পরিক সমঝোতার মাধ্যমেই তারা বিচ্ছেদে যাচ্ছেন। খুব শিগগির এই মামলার শুনানি হবে।

২০২২ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ধানুশ প্রথমবার জানান, ‘১৮ বছর ধরে আমাদের একসঙ্গে পথচলা। এ সময় বন্ধু হিসেবে, মা-বাবা হিসেবে, এ ছাড়া আমরা সব সময় একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে পাশে থেকেছি। আমাদের এই সময়ের বোঝাপড়ার ভ্রমণটা দারুণ ছিল। আজ থেকে আমরা এমন এক পথে যাচ্ছি, যেটা আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিচ্ছেদে যাচ্ছি। আমরা বোঝাপড়ার জন্যও সময় নিয়েছি। দয়া করে আমাদের এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন।’

পরবর্তী সময়ে ঐশ্বরিয়াও একই রকম বার্তা ইনস্টাগ্রামে পোস্ট করেন। তিনি সে সময় লেখেন, ‘কোনো ক্যাপশনের প্রয়োজন নেই। একমাত্র আপনাদের বোঝাপড়া ও ভালোবাসার প্রয়োজন অনুভব করছি।’ ২০০৪ সালে তারা মাত্র ২১ ও ২৪ বছর বয়সে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের ঘরে রয়েছে দুই ছেলে; তাদের নাম ইয়াত্রা ও লিঙ্গা। তাদের জন্ম ২০০৬ ও ২০১০ সালে।

বিচ্ছেদের ঘোষণার পর আবার পেশাগত জায়গায় মনোনিবেশ করেছেন ধানুশ ও ঐশ্বরিয়া। পরিচালক হিসেবে ‘লাল সালাম’ সিনেমা দিয়ে কাজে ফিরেছেন ঐশ্বরিয়া। ধানুশকে শেষ দেখা গিয়েছিল প্রাইম ভিডিওর ‘ক্যাপ্টেন মিলার’ সিনেমায়। তাঁকে শিগগিরই দেখা যাবে একটি বায়োপিকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App