×

ভিডিও

জুড়িতে আগুনে পুড়লো তিন পরিবারের স্বপ্ন!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৪, ১২:০৭ পিএম

মৌলভীবাজারের জুড়ীতে অগ্নিকাণ্ডে প্রতিবন্ধী আজমল আলীর বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আজমল আলী ছাড়াও তার ভাই আয়নব আলী ও প্রতিবেশী শফিক মিয়ার ঘরও আগুনে পুড়ে গেছে। ঘটনাটি উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও সোনাপুর গ্রামে ঘটেছে। বৃহস্পতিবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কান্নায় ভেঙ্গে পড়েন প্রতিবন্ধী আজমল।


জানা যায়, অসহায় ও খেটে খাওয়া এ তিন পরিবারের সদস্যরা পবিত্র ঈদ উল ফিতর পালন শেষে রাতে যার যার ঘরেই অবস্থান করছিলেন। হঠাৎ আজমল আলীর ঘরে আগুন লেগে গিয়ে মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়াতে থাকে। এসময় দূর থেকে আগুন দেখে ও তাদের চিৎকারে  প্রতিবেশীরা ছুটে আসেন। প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে মুহূর্তেই আগুন ঘরে ছড়িয়ে পড়লে অল্প সময়ের মধ্যেই তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। 


প্রথমে আগুন নেভাতে আসা মানুষ জন বালতি ও কলসি দিয়ে পাশের জুড়ী নদী থেকে পানি এনে নেভানোর চেষ্টা করে। পরে তাঁরা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নদীতে পাম্প লাগিয়ে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে তারা আগুন নেভাতে সক্ষম হন। 


আগুন লাগার পর পর ফায়ার সার্ভিসকে খবর দিলেও গ্রামের কাটানালা পাড়ের কালভার্ট সরু ও ভাঙা হওয়া এবং কাঁচা রাস্তার কারণে সময়মত পৌঁছতে পারে নি। ফলে ফায়ার সার্ভিস পৌঁছার আগেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায় তিনটি পরিবার । ফায়ার সার্ভিস সময় মতো না আসার অভিযোগ করে ক্ষুদ্ধ এলাকাবাসী…


এদিকে, জুড়ী ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার শামীম আহমেদ জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা বেরিয়ে পড়ি। কিন্তু ভাঙা সরু কালভার্ট ও কাঁচা রাস্তার কারণে সঠিক সময়ে পৌছাতে আমাদের অনেক দেরি হয়ে যায়।  এসময় দ্রুত কালভার্ট ও রাস্তা নির্মাণের দাবি জানান ক্ষুব্ধ জনগণ। 


স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম জানান, অগ্নিকাণ্ডে এ তিনটি পরিবার একেবারে পথে বসেছে। দ্রুত এসব পরিবারের মাঝে সরকারি সহায়তা প্রদানের দাবি জানান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App