×

ভিডিও

পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড পরিমাণ টাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ০৯:১৩ পিএম

মসজিদের দান বাক্স খুলেই টাকা আর টাকা। আর সেই টাকা গুনতে বসেন সারি সারি মানুষ। এমন চিত্র দেখে অনেকেই ভাবতে পারে এটি কি একটি টাকা তৈরি কারখানা। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ দান বাক্স খুললেই মিলে কোটি কোটি টাকা। বছরের পর বছর ধরে চলছে এমন রীতি।


শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত এ মসজিদটির ৯টি লোহার দানবাক্স চার মাস ১০ দিন পর খোলা হয়েছে। সকাল সাড়ে ৭টায় এই ৯টি দানবাক্স ও একটি ট্যাঙ্ক থেকে ২৭ বস্তা টাকা পাওয়া গেছে। 


শুধু টাকা নয় সঙ্গে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না। টাকা গণনার কাজ অংশ নিয়েছেন প্রায় ২২০ জনের একটি দল। ব্যাংক কর্মকর্তা ও মাদরাসার ছাত্ররা টাকা গণনার কাজে অংশ নেয়। সকাল জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ মসজিদের নয়টি দান দানবাক্স খোলেন।


পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, এই টাকার নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব।


জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন পাগলা মসজিদটি ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম একটি জায়গা। সব ধর্মের মানুষ এখানে দান করে থাকেন।


গত বছরের ৯ ডিসেম্বর পাগলা মসজিদের নয়টি দানবাক্সে রেকর্ড ৬ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৪২৩ টাকা পাওয়া গেছে। সাড়ে ১৫ ঘণ্টায় ২২০ জনেরও বেশি লোক এ টাকা গণনায় অংশ নেন। এছাড়া বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

খনিজ সম্পদমন্ত্রী আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App