×

ভিডিও

আমেরিকার দেয়া নতুন মিসাইল ভাবাচ্ছে রাশিয়াকে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৩৬ পিএম

আমেরিকার দেয়া নতুন মিসাইল পুতিনকে ভাবাচ্ছে নতুন করে।সাম্প্রতিক মাসগুলোতে কিয়েভ বারবারই পশ্চিমা সহায়তার জন্য আহ্বান জানিয়ে এসেছে। এবার সেই ধারাবাহিকতায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্যাকেজের বিল পাশ করেছে মার্কিন প্রশাসন। যার মাঝে রয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র,যেটি ৩০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। ইউক্রেন নতুন এই অস্ত্রের মাধ্যমে রুশ বাহিনীকে হামলাও করেছে ইতিমধ্যে।

ইউক্রেনের জন্য গোপনে দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন ইতিমধ্যে এসব অস্ত্র রুশ বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করতে শুরু করেছে। মার্কিন কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ অস্ত্রগুলো গত মার্চে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদন পাওয়া ৩০ কোটি ডলার মূল্যের সহায়তা প্যাকেজের অংশ। চলতি মাসেই এসব অস্ত্র 

ইউক্রেনে পৌঁছায়।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রাশিয়া–নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় রুশ স্থাপনাকে লক্ষ্যবস্তু করে হামলা চালাতে অন্তত একবার হলেও এ অস্ত্র ব্যবহার করা হয়েছে।

বাইডেন এখন ইউক্রেনের জন্য নতুন করে ৬ হাজার ১০০ কোটি ডলার মূল্যের সহায়তা প্যাকেজে স্বাক্ষর করেছেন। যুক্তরাষ্ট্র এর আগে ইউক্রেনের জন্য আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমসের (এটিএসিএমএস) মধ্যপাল্লার একটি সংস্করণ ইউক্রেনের জন্য পাঠিয়েছিল। দেশটি ইউক্রেনের জন্য আরও শক্তিশালী কিছু পাঠাতে অনিচ্ছুক ছিল।  

তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানোর বিষয়ে ইউক্রেনকে গোপনে সবুজসংকেত দেন বাইডেন। ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) দূরত্ব পর্যন্ত আঘাত হানার সক্ষমতা ক্ষেপণাস্ত্রগুলো এ ব্যবস্থা থেকে ছোড়া যায়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি যে প্রেসিডেন্টের সরাসরি নির্দেশনায় দীর্ঘপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রব্যবস্থা সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র।’ তিনি আরও বলেন, ‘ইউক্রেনের অভিযানসংক্রান্ত নিরাপত্তা বজায় রাখার স্বার্থে তাদের অনুরোধে যুক্তরাষ্ট্র এ তথ্য প্রকাশ করেনি।’ গত সপ্তাহে ক্রিমিয়ায় রাশিয়ার একটি বিমানঘাঁটিতে হামলা চালাতে প্রথমবারের মতো দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

দিন কয়েক আগে, ইসরায়েল ও ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের প্রতিনিধি পরিষদে বহুল আলোচিত বিল পাস হয়েছে। 

সাম্প্রতিক মাসগুলোতে কিয়েভ বারবারই পশ্চিমা সহায়তার জন্য আহ্বান জানিয়ে এসেছে। কারণ তাদের হাতে থাকা গোলাবারুদের মজুদ শেষ হয়ে এসেছিল এবং বিপরীত দিকে রাশিয়াও তাদের অবস্থান আরও দৃঢ় করছিল। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের সংসদ কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ইউক্রেনে সামরিক সহায়তার লক্ষ্যে ৬১ বিলিয়ন মার্কিন ডলারের বিদেশি সহায়তা প্যাকেজ বিল পাশ হয়। পরে প্রেসিডেন্ট বাইডেন এতে স্বাক্ষর করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App