×

ভিডিও

দেশের অন্যতম বৃহত্তম ও আধুনিক বৃদ্ধাশ্রম হেনরী ভুবনে আশ্রয় মিলবে নিঃস্ব-সঙ্গহীনদের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৪, ০৮:০১ পিএম

যাত্রা শুরু করেছে দেশের দেশের অন্যতম বৃহত্তম ও আধুনিক বৃদ্ধাশ্রম হেনরী ভুবন। ৩ মে  সিরাজগঞ্জ সদর উপজেলার গজারিয়ায় ‘হেনরী ভুবন বৃদ্ধাশ্রম’এর উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। এতে আশ্রয় মিলবে নিঃস্ব-সঙ্গহীন মানুষদের। সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরীর ব্যক্তিগত উদ্যোগে ৬ একর জায়গার উপর নির্মিত হয় এই বৃদ্ধাশ্রম। দ্বিতল আধুনিক ভবনে ৫৬টি কক্ষে ১১২ জনের  থাকার ব্যবস্থা রয়েছে। এছাড়াও এখানে  বিনোদনসহ  নানা সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার। 

অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেন, বর্তমান সরকার সকল গোষ্ঠী, শ্রেণি পেশার মানুষের সার্বিক উন্নয়নে কাজ করছে। সমাজের অনগ্রসর ও প্রান্তিক মানুষগুলোকে সমাজের ও উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে চেষ্টা করছে সরকার। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বামীকে লুকিয়ে ১২ লাখ টাকা সঞ্চয়! বক্স খুলে হতবাক স্ত্রী, অতঃপর…

স্বামীকে লুকিয়ে ১২ লাখ টাকা সঞ্চয়! বক্স খুলে হতবাক স্ত্রী, অতঃপর…

পরিদর্শন কক্ষের নামফলক নিয়ে দুই এমপির বাগ্‌বিতণ্ডা

পরিদর্শন কক্ষের নামফলক নিয়ে দুই এমপির বাগ্‌বিতণ্ডা

রংপুর পুলিশ কমিশনারের বদলি, যা বললো সদরদপ্তর

রংপুর পুলিশ কমিশনারের বদলি, যা বললো সদরদপ্তর

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের সহযোগী গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের সহযোগী গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App